ফেসবুক সেলিব্রেটি হতে চান? অবশ্যই চান, কারন হাজার হাজার ফলোয়ার আর লাইকের মায়া কে ত্যাগ করতে পারে? যারা ফেসবুক সেলিব্রেটি হতে চান তাদের জন্য নিয়ে এলাম এক যুগান্তকারী সিস্টেম। তাহলে আর দেরী কেনো আসুন দেখে নেই ফেসবুক সেলিব্রেটি হতে চাইলে কী কী লাগবে।
ফেসবুক সেলিব্রেটি হতে আপনার লাগবে,
একটা বউ (বউ বলিল টাইপের স্ট্যাটাস দেওয়ার জন্য)
একটা শালি ( শালী বলিলো টাইপের স্ট্যাটাস দেওয়ার জন্য)
দুই একটা বাচ্চা(মেয়ে অথবা ছেলে বলিলো টাইপের স্ট্যাটাস দেওয়ার জন্য)
সফল সেলিব্রেটিদের স্ট্যাটাস ঘেটে পাওয়া আলামতের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে উপরোক্ত উপাদানগুলো ফেসবুক সেলিব্রেটি হতে বেশ ভালো ভূমিকা রাখে।
তবে অতীব দুঃখের ব্যাপার হলো যে, এসব উপাদানের কোনোটাই বিয়ে না করা পর্যন্ত পাচ্ছেন না। তাই আজকেই লজ্জা শরমের মাথা খেয়ে বাপরে বলে ফেলেন বিয়ের কথা (যদি ২১+ হয়ে থাকেন তবে, কারন আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হবে না
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




