বেশ কিছুদিন আগে একটা ফিচার পড়েছিলাম এক নারীকে নিয়ে, যিনি প্রতিদিন একটি করে ভাল কাজ করার পন করেছিলেন।
তিনি শুধু পন করেই থেমে থাকেননি, কাজ করে গেছেন সেই অনুযায়ী। আর কি কাজ করেছিলেন তা লিখে রাখতেন তার খাতায়। কি ছিল তার ভাল কাজ গুলোর মধ্যে?
খুব আহামরী কিছু না। অন্ধ মাকে চা করে দেয়া, অথবা কাউকে খাবার দেয়া অথবা ইয়াতিমখানার জন্য কিছু কেক নিয়ে যাওয়া ইত্যাদি। এক হিসেবে তার কাজ গুলো খুব সাধারন মনে হতে পারে। কিন্তু আসলেই কয়্জন এরকম করতে পারে? কয়্জন পারে এই সাধারন কাজ গুলো করতে? বিশ্বাস করুন আজকে সারাদিনে মনে রাখার মতো কোনো ভালো কাজ ই করতে পারি নি। একটা ভালো কাজ ও করতে পারি নি।
আর তাই সিদ্বান্ত নিলাম, আজ থেকে আমিও চেষ্টা করব প্রতিদিন একটি ভালো কাজ করতে। আর কি কি কাজ করলাম তা আমার কাগজে খাতায় না,ফেবু আর ব্লগের খাতায় লিখে রাখব।
আগামীকাল থেকে শুরু করব। চাইলে আপনারাও শুরু করতে পারেন, কারন প্রত্যেকের কিছু ছোটো ছোটো ভালো কাজ পারবে আমাদের দেশটাকে আরো সুন্দর করতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


