somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" চুদুরবুদুর" অশ্লীল নয়

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় সংসদে বিরোধী দলের এক
নারী সদস্যের মুখে যে শব্দ
নিয়ে এতো হৈ হল্লা, সেই ‘চুদুরবুদর’
শব্দটি আদৌ অশ্লীল কি না-
তা খতিয়ে দেখার চেষ্টা করেছে ভারতের
সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার।

আর এই চেষ্টায় বাংলা একাডেমীর অভিধান
থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপকদেরও শরণ নিয়েছে পত্রিকাটি।

বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু
গত রোববার সংসদ অধিবেশনে নিদর্লীয়
সরকারের দাবি তুলে ধরতে গিয়ে নিজের
জেলা ফেনীর আঞ্চলিক ভাষায় বলে ওঠেন,
“তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর
চইলত ন”।

সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্যের
বক্তব্য নিয়ে সরকারি দলের সংসদ
সদস্যরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন।
রেহানা আক্তারের বক্তব্য ‘অশোভন’
দাবি করে তা কার্যবিবরণী থেকে বাদ
দেয়ার আহ্বান জানান সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ।

এরপর স্পিকার শিরীন শারমিন
চৌধুরী বলেন, ওই বক্তব্য ‘পরীক্ষা করে’ ৩০৭
বিধি অনুযায়ী কার্যবিবরণী থেকে বাদ
দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

ভারতীয় বাংলাভাষী পাঠককে এই সংবাদ
দিতে গিয়ে আনন্দবাজার লিখেছে, “চুদুরবুদুর
গালাগালি নয়। তবুও বাংলাদেশের জাতীয়
সংসদ উত্তাল হল এই একটি শব্দে। শ্লীল
না অশ্লীল, তা নিয়ে দীর্ঘ বাদানুবাদ।”

‘চুদুরবুদুর গালি কি, বাংলাদেশে সংসদ
উত্তাল’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়,
বাংলাদেশে তো বটেই, এ বাংলাতেও লঘু
আড্ডায় চুদুরবুদুর আদৌ অপরিচিত শব্দ নয়।

“কলকাতার ভাষাবিদ পবিত্র সরকার
বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলার
অধ্যাপক নির্মল দাস, দুজনেরই অভিমত
চুদুরবুদুর গ্রাম্য শব্দ, অশ্লীল কিছুতেই নয়।
অর্থ বাড়াবাড়ি করা বা গড়িমসি করা।”

সাংসদ রেহানা আখতারের
বিষয়ে আনন্দবাজারের পর্যবেক্ষণ, তার মুখ
এমনিতেই ‘বেশ লাগামছাড়া’।
সরকারকে আক্রমণ করতে তিনি যে সব
বাছা বাছা শব্দের তীর ছোড়েন, তার
একটা বড় অংশই পরে কার্যবিবরণী থেকে মুছে ফেলতে হয়।

অবশ্য রেহানার বলা এবারের শব্দটির
মধ্যে ‘অশ্লীল’ কিছু
খুঁজে পায়নি আনন্দবাজার।

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের
বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নির্মল
দাসকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে,
রেহানার ফেনী জেলার পাশেই ফেনী নদীর
ওপারে ত্রিপুরার সাব্রুম জেলা। দু’পারের
ভাষায়ও যথেষ্ট মিল । চুদুরবুদুর শব্দটি সেখানেও চালু।

“শব্দটিকে কিছুতেই অশ্লীল বলা যাবে না।
তবে ঠিক, ভদ্রসমাজে তেমন ব্যবহার হয় না।
উল্টোপাল্টা কাজ করা, নড়বড়ে থাকা,
ইত্যাদি অর্থ ধরে এই শব্দের ব্যবহার।”

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক
উপাচার্য, লেখক, গবেষক ও ভাষাবিদ
অধ্যাপক পবিত্র সরকারও
আনন্দবাজারকে বলেছেন, ‘চুদুরবুদুর’ গ্রাম্য
শব্দ, অশ্লীল নয়।

এই শব্দের শুলুক
সন্ধানে বাংলা একাডেমী থেকে প্রকাশিত
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
থেকেও উদ্ধৃত করেছে আনন্দবাজার।

“ওই অভিধানের প্রধান সম্পাদক ড. মুহম্মদ
শহীদুল্লাহ। ওই অভিধানে চুদুবুদুর-এর
তিনটি অর্থ দেওয়া হয়েছে। এক,
বাড়াবাড়ি করা। সিলেট, পাবনা অঞ্চলে এই
অর্থে ব্যবহার দেখা যায়। দুই, গড়িমসি। এই
অর্থে ব্যবহার বেশি ময়মনসিংহ, ঢাকায়। তা ছাড়া এক ধরনের খেলাও রয়েছে, যার
নাম চুদুরবুদুর।”

‘চুদুরবুদুর’ শব্দটি কোথা থেকে এলো- পবিত্র
সরকারের কাছে তা জানতে চেয়েছিল
আনন্দবাজার।

জবাবে তিনি বলেন, “এটা নিশ্চিতভাবেই
অনার্য শব্দ। বাংলায় অনার্য শব্দের উৎস
তিনটি। টিবেটো-বার্মান, অস্ট্রিক ও
দ্রাবিড়। এরই কোনওটি থেকে এই
ধ্বন্যাত্মক শব্দটি এসে থাকবে।”
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×