somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যগল্প -ক্রসফায়ার vs গনপিটুনি

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই চোরের মধ্যে কথা হচ্ছে। ওহ না, দুই চোরের আত্মার মধ্যে কথা হচ্ছে।

১ম চোরঃ তা,তুই কীভাবে মারা গেলি রে?

২য় চোরঃআমি মারা গেছিলাম র‍্যাবের করসফায়ার এ।

১ম চোরঃ এতো কিছু থাকতে করসফায়ারে ক্যান?? করসফায়ারে তো মরে ডাকাতরা,তুই ডাচোর মানে দুইটাই নাকি?

২য় চোরঃ আরে নাহ ব্যাটা আমি শুধুই চোরই আছিলাম, তাও ছোটখাট।

১ম চোরঃতাইলে করসফায়ার তোরে পাইল কেমনে?

২য় চোরঃ সে...... এক...... সংক্ষিপ্ত কাহিনী। চুরি করতে গেছিলাম এক বাড়িতে,চুরি করা যখন মোটামুটি শেষ পর্যায়ে তখন দেয়াল থাইকা পেইন্টিং চুরি করতে গিয়া টের পাইছিলাম এই বাড়িতে একজন র‍্যাব আছে। টর্চ দিয়া ডাইনিং রুম এর ওয়াল এর পেইন্টিংগুলা যখন বস্তায় পুরাইতেছিলাম তখন র‍্যাব সাহেবের ছবিটা দেখে এই বাড়িতে একজন র‍্যাব আছে তা টের পাইছিলাম। র‍্যাব সাহেবের ছবি দেইখা করসফায়ার আর ডাবলু ভাইয়ের কথা মনে অইল। আহ! কী ভাল মানুষটাই না আছিল ডাবলু ভাই, চোরি-ডাকাতি করত টুকটাক।

করসফায়ার এর কথা মনে হওয়ায় মনটা কেমন জানি হইয়া গেলো,পেন্টিং চুরি বাদ দিয়া ভাবলাম বের হইয়া যামু। কিন্তু কপাল খারাপ ডাইনিং রুম এর দরজা দিয়া আর বের হইতে পারলাম না। কারন ততক্ষনে র‍্যাব সাহেব তার বিশাল শরীর নিয়া ডাইনিং রুম এর দরজায় হাজির হইয়া গেছিল।

১ম চোরঃ তারপর?

২য় চোরঃ তারপর আর কি!! সকালবেলা র‍্যাবের অফিসে নিয়া গেলো। অনেক্ষন কানাঘুসা চলল আমারে কি করা যায় তা নিয়া। কয়েকজন বলতেছিল রঙ্গকলার মাঠে ছাইড়া দিতে আর কয়েকজন বলল কোর্টে চালান কইরা দিত। শেষমেশ সিদ্ধান্ত হইল যে আমারে রঙ্গকলার মাঠে ছাইড়া দেয়া হইব। আমিও সিদ্ধান্তে খুশি হইছিলাম কারন র‍্যাবের মুখে এই দুইটা সিদ্ধান্তের বাইরে আর কোনো কথা মানে করসফায়ার এর কথা শুনি নাই।

কিন্তু, কীয়ের কী!!! পরেরদিন ভোরে রঙ্গকলার মাঠে নিয়া কয়, “দৌড়া!! সোজা দৌড়াবি, আমাদের জুনিয়র অফিসার প্র্যাকটিস করবে!!”।

১ম চোরঃ হুহ! তুই তো তাইলে তেমন কষ্ট পাইয়া মারা যাস নাই।তোর কপাল ভালা।

২য় চোরঃ তুই কীভাবে মারা গেলি?

১ম চোরঃ আমি মারা গেছি গনপিটুনি খাইয়া। সাইন্সল্যাবের মোড়ে ওভারব্রিজের ওপর থাইকা এক মহিলার ব্যাগ টান দিছিলাম। ব্যাগ টান দেওয়ার সাথে সাথে মহিলা টের পাইয়া, চোর বইলা এমন চিৎকার দিল যে, আমি ভয়ে ব্যাগ ছাইড়া দৌড় দেই কিন্তু কপাল খারাপ! ওভারব্রিজ থাইকা নাইমা সরাসরি পাবলিকের হাতে!

২য় চোরঃ তা ব্যাটা তুই বেশ কষ্টেই মরলি রে।

১মঃ এহ!তুমি কম কষ্টে মরছ!! দৌড়াইয়া মারাইছে,তাও জুনিয়র র‍্যাব দিয়া।

২য়ঃআর তুই? তুই তো গনপিটুনি খাইয়া! ছিঃ মহিলার ব্যাগ চোর।

১মঃ এই ব্যাটা আমারে চোর বললি ক্যান? তুই চোর,তোর বাপ চোর!

২য়ঃএই ব্যাটা বাপ নিয়া কথা বলবি না! নিজে চোর আবার অন্যরে কয়, লজ্জা না থাকলে এমনই হয়।

১মঃ এহ! চোরের আবার বড় গলা!!

২য়ঃ ব্লা ব্লা ব্লা......

১মঃব্লা ব্লা ব্লা......

২য়ঃব্লা ব্লা ব্লা......

...............

নরকের প্রহরী দুই চোরের ঝগড়া দেখছিল এতক্ষন ধরে। এবার বিরক্ত হয়ে উঠে এসে ঘন্টা বাজিয়ে বলল, “ যাহ ব্যাটা তোদের সাপ্তাহিক ছুটি দেয়া হবে না আর! এখন থেকে সপ্তাহে সাতদিনই তোদেরকে নরকের “স্পেশাল ডিমচালান” দেয়া হবে আর সাথে “লোহা গরমি” তো থাকছেই”।

এই বলে প্রহরী চলে যাচ্ছিল, যাওয়ার আগে প্রহরী মাটলু আর ছাটলু নামের দুই প্রহরী কে ডাক দিয়ে বলল, “এই তোরা এই দুইটাকে নরকের ৬ নাম্বার গেটের ৪৫৩৬৩৬৩৫৪ নাম্বার রুমে নিয়া ঢুকা। আর ছুটির দিনে এদেরকে কি কি শাস্তি দেয়া হবে তা জানিয়ে দিবি এদেরকে”
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×