আগে ছোটো ছিলাম যখন,তখন কাদা মাখা মাঠে বড় ভাইদের সাথে টুকটাক ফুটবল খেলতাম। তো,বড় ভাইদের কাছ থেকে অনেকগুলো রুল আর শব্দ শিখেছিলাম,যদিও অধিকাংশ শব্দ আর রুল ছিল ভূল অথবা ভূয়া কিন্তু সেগুলুই ছিল আমাদের কাদা মাখা মাঠের ফুটবলের বাইবেল।
তখন কিছু শব্দ জানতাম একরকম আর এখন জানি আরেকরকম। নিচে কয়েকটা দিলাম।
থোরিং> থ্রো ইন
প্লান্টিক/পেনাল্টিক> পেনাল্টি
হাফ এনার> হাফ এন আওয়ার
হ্যাম্বল>হ্যান্ডবল
বেগী>ডিফেন্ডার
গোল্লী> গোলকিপার
আর কিছু ভূয়া রুলসও ছিল,যেগুলো অবশ্যই পালন করতে হতো,
# মাঠের মাঝখানে বলটাকে তিনটা ড্রপ দেওয়ার পর খেলা শুরু হবে।
# বল যে পানিতে ফেলবে সে আনবে।
# গোলকিপার পিচ্চি হলে,গোলকিপারের বেশি উপর দিয়ে বল গেলে তা গোল বলে বিবেচিত হবে না।
# যে কোনো জায়গায় আর যে কোনো কারনে ফ্রি কীক হলে বিপক্ষ দলের খেলোয়াড়রা ২/৩ হাত দূরে দাড়িয়ে থাকবে
# বল হাওয়া করার টাকা যে দিবে,মাঠে তার দাপট থাকবে।
# কাদার মধ্যে ইচ্ছে মতো ট্যাকল করা যাবে।
# এক দলের কোনো খেলোয়াড় চলে গেলে অন্য দলের একজন খেলোয়াড় বাদ দিয়ে দিতে হবে।
আপাতত এগুলোই মনে পড়ছে। এরকম রুল আর শব্দ আপনার জানা থাকলে কমেন্টে জানাতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

