somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফার্স্ট টাইম হলে মুভি দেখার অভিজ্ঞতা এবং একটি মুভি রিভিউ

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইফে ফার্স্ট টাইম হলে গিয়েছিলাম। মজা নেওয়ার জন্য অবশ্যই এবং কিছুটা উৎসাহী হয়ে। আসলে দেখতে গিয়েছিলাম যে, এখনকার বাংলা ছবির কী অবস্থা!!

প্রথমেই হলের পরিবেশ যথেষ্ট বিরক্ত করেছে। অরিজিনাল সাউন্ড বোঝা যায় না,বসার সিট খারাপ,স্ক্রীন এ প্রবলেম। এক কথায় হলের যা তা অবস্থা। আমার মনে হয় হলগুলো ডিজিটাল করা দরকার, কারন ফ্যানের নিচে ভ্যাপসা গরম আর সিগারেটের ধোয়ায় আমাদের মতো ছেলেরা মুভি দেখতে পারবে ভদ্র পরিবারের মানুষরা না।

ছবির নাম মাই নেইম ইজ খান। অবশ্যই শাকিব খানের ছবি। প্রথমেই একটা ভূল দিয়ে ছবির শুরু। ১৮ বছরের নিচে শিশুদের যেখানে যেকোনো অপরাধের জন্য সংশোধন কেন্দ্রে রাখা হয় সেখানে মিশা সওদাগরকে কেনো কারাগারে রাখা হলো তা বুঝলাম না। এরকম ছোটো ছোটো হাজারো ভূল ছবির শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেছে। ছবির লোকেশন নির্ধারন পুরোপুরি বাজে হয়েছে। পরিচালকের উচিত ছিল এফডিসি ছেড়ে বাস্তব দুনিয়া দেখানো । আর তাছাড়া লোকেশনের উপর ছবির সৌন্দর্য অনেকটাই নির্ভর করে, যেমন পরিচালক যখন এফডিসি ছেড়ে খোলা রাস্তায় এসেছেন তখনি ছবি দেখে মজা পাওয়া গেছে। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ভালো ছিল। পরিচালক সামঞ্জস্যতা রক্ষায় ব্যর্থ হয়েছন। শাকিব খানের পকেটে টাকা নাই অথচ সে গরিবদের জন্য নিজের টাকা দিয়ে কাপড় নিয়ে আসার মতো মহৎ কাজ করেছেন।

একশন পুরাই ফাউল। পরিচালক মারামারির জন্য আরো ভালো লোকেশন সিলেক্ট করতে পারতেন। শেষের একশনটা বসুন্ধরায় না করলে ভালো হতো। আর পরিচালকের মনে হয় লোকের অভাব ছিল কারন ছবিতে মারামারির জন্য অল্প লোক ব্যাবহার করেছেন। শাকিব লাফ দেওয়ার পর হাওয়া উড়ার জায়গাটা বিব্রতকর ছিল। আসলে হাওয়াটা এসেছিল কোথা থেকে তা বুঝি নাই, মনে হয় শাকিব খানের পিছন থেকে এসেছিল।

শাকিব ভালো এক্টিং করেছেন। অপূ এক্টিং না ওভার এক্টিং করেছে। মিশা সওদাগরকে বাদ দেওয়ার সময় হয়েছে। গ্রামের ছেলেকে দিয়ে হেলিকপ্টার চালালেন কীভাবে পরিচালক সাহেব তা বুঝে আসে নি। গানগুলো স্মার্ট হয় নাই। ডায়ালগগুলো মোটামোটি হয়েছে, তবে নায়কের নির্ধারিত ডায়ালগটা ফাউল ছিল। পরিচালকের ক্যামেরাম্যান দক্ষ না,লাইটিং ভালো হয়নি,মাঝে মাঝে রাত কে দিন মনে হয়েছে। অপু বিশ্বাস আর তার বান্ধবীর কাপড়ে আরো স্মার্টনেস রাখা যেতো।

গল্পটা দূর্বল ছিল কিন্তু যদি এই গল্পটা দিয়ে বলিউডে ছবি করা যেতো তাহলে অসাধারন একটা ছবি হতো। ছবিতে সবচেয়ে বেশী ভালো লেগেছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। শাকিব খানের জন্য কষ্ট লাগছে কারন অপু বিশ্বাসের মতো হাতিকে ক্যাচ নেওয়ার মতো কাজ করতে হয়েছে। তবে হ্যা,শাকিব কিন্তু সত্যি ভালো অভিনেতা, শুধু ভালো পরিচালক প্রয়োজন তাকে ফুটিয়ে তোলার জন্য। ছবিটিকে আমি দশে সাড়ে চার দেবো।

শেষ করার আগে শাকিব খানের ডায়ালগটা একবার বলে যাই,
“God gives me power,
I am the only one,
My name is khan.” :P :D
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×