বেগমগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ১৮০জন বৃত্তিপ্রাপ্ত কৃতিশিক্ষার্থীকে সম্বোর্ধনা প্রদান
গোলাম মহিউদ্দিন নসু,বিশেষ প্রতিনিধি,নোয়াখালীঃ
নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক দুইটি অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ১৮০জন কৃতি শিক্ষার্থীকে সম্বোর্ধনা প্রদানের মাধ্যমে সার্টিফিকেট-ক্রেষ্ট ও বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
বেগমগঞ্জ জে কে মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার সকালে ও বিকালে পৃথকভাবে অনুষ্ঠান দুইটির আয়োজন করা হয়।
অনুষ্ঠান সমুহে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু।
বিশিষ্ট সমাজকর্মী মোরশেদুল আমিন ফয়সালের সভাপতিত্বতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি,বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুনসহ বিএনপি নেতা নাসিমুলগনি চৌধুরী,রুস্তমআলী,আহসান উল্যা প্রমূখ।
বিগত এপ্রিল মাসে অনুষ্ঠেয় সরকারী বৃত্তি পরীক্ষায় বেগমগঞ্জ জে কে মডেল স্কুলের ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১৮ জন টেলেন্টপুলে ১২ জন সাধারন গ্রেডে বৃর্ত্তি লাভ করে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোরশেদুল আমিল ফয়সলের উদ্যোগে মঙ্গলবার সকালে বৃর্ত্তিপ্রাপ্তদের সম্ভোধনা প্রদানের মাধ্যমে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়। পরবর্তীতে স্কুল শিক্ষক ফেরদৌসী বেগম ও শাহ মিজানুর রহমানের অবসর জনিত কারনে বিশেষ সম্মানা প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়।
ঔদিন বিকালে সভাপতি মোরশেদুল আমিন ফয়সলের পিতা বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম ছায়েদল হক-রুহুল আমিন(কাতু মিয়া)র নামে পরিচালিত বৃর্ত্তি পরীক্ষায় বৃর্ত্তি অর্জনকারীদের মাঝে বৃর্ত্তির টাকা-সার্টিফিকেট-ক্রেষ্ট প্রদান করা হয়।গত বছরের নভেম্বর মাসে উপজেলার ৮টি কেন্দ্রে অুনষ্ঠিত দুই হাজার ৫শ জন অংশগ্রহন কারীর মধ্যে টেলেন্টপুল বৃর্ত্তি পাওয়া ৭৫জনকে ১৫০০ টাকা এবং সাধারন গ্রেডে বৃত্তি পাওয়া ৭৫ জনকে ১২০০টাকা করে বৃর্ত্তির সম্মানী প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্ততায় বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে ।শিক্ষার মান উন্নয়নে সরকারী প্রনোধনার পাশাপাশি বেসরকারী উদ্যোগকে সার্বিক সহযোগীতা করা প্রয়োজন।# ০১৭১৪৮৪০৮৯৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




