somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নোয়াখালীর ফোরলেনে নির্মিত ফুটওভার ব্রিজগুলো পথচারিদের কাজে আসছে না

২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীর ফোরলেনে নির্মিত ফুটওভার ব্রিজগুলো পথচারিদের কাজে আসছে না
গোলাম মহিউদ্দিন নসু,বিশেষ প্রতিনিধি(নোয়াখালী)ঃ
নোয়াখালী-কুমিল্লা- ঢাকা ফোর লেইন আঞ্চলিক মহাসড়কে অন্তত ২০ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালে সোনাপুর থেকে সোনাইমুড়ী পর্যন্ত ১০টি ফুটওভার ব্রীজ নির্মাণ করা হয়েছে। স্থানীয় চাহিদা বিবেচনা না করে অপরিকল্পিতভাবে ফুটওভার ব্রীজ গুলো নির্মাণ করায় নিরাপদ জনচলাচলে কোন কাজে আসছে না।অব্যবহৃত- জনচলাচলহীন ফুট ওভার ব্রীজ গুলো সন্ধ্যার পরে এক অনিরাপদ স্থানে পরিণত হয়।
একলাশপুর বাজারের পুরানো ব্যবসায়ী আনোয়ার বলেন, মুল বাজার থেকে ফুটওভার ব্রীজ গুলো দুরে নির্মাণ করার কারণে এটি কেউ ব্যবহার করছে না এবং গুরুত্বহীন স্থান অপরিকল্পিভাবে ফুট ওভার ব্রীজ গুলো নির্মাণ করা হয়েছে বলে সে মনে করে।
সরজমিন ঘুরে দেখা দেখা যায়-মাইজদী দত্তের হাট, একলাশপুর বাজার, বেগমগঞ্জ জয়নুল আবদিন মেমোরিয়ার স্কুল, চৌরাস্তা, সোনাইমুড়ী আপানিয়া বাজার,ইসলামগঞ্জ বাজার, উপজেলা পরিষদের সামনে ও বাইপাস এলাকায় নির্মিত ফুট ওভার ব্রীজ গুলো কার্যত অচল। ধুলো বালি আর ঝোপ জঙ্গলে ভরে গেছে ব্রীজ গুলো। লোহার কাঠামোতে দেখা দিয়েছে মরিচা। আবার অনেকে ব্রীজ গুলোকে ব্যক্তিগত ব্যবসায়ীক কাজেও ব্যবহার করতে দেখা যায়। সড়ক বিভাগের তথ্য মতে প্রতিটি ফুট ওভার ব্রীজ নির্মাণ করতে প্রায় দুই কোটি টাকা খরচ হয়েছে । অথচ যে উদ্দেশ্যে ফুট ওভার ব্রীজ গুলো নির্মাণ করা হয়েছে তা জনগনের কোন কাজে আসছে না। জীবনের ঝুঁকি নিয়ে সড়কের ডিভাইডার টপকে কিংবা মাঝের ফাঁকা অংশ দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন।
দীর্ঘদিন ধরে অব্যহৃত পড়ে থাকা ফুট ওভার ব্রীজ গুলো এখন অনেকটাই বখাটে ও মাদকসেবীদের নিরাপদ আখড়া। বিশেষ করে সন্ধ্যার পর অব্যবহৃত ফুট ওভার ব্রীজে মাদকসেবীদের আনাগোনা দেখা যায়।এছাড়া ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সড়ক পার হতে অহরহ ঘটছে ছোট বড় র্দুর্ঘটনা।
অথচ চৌমুহনী বাজার, নোয়াখালী মেডিকেল কলেজ , সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপুর্ন স্থানে নেই ফুট ওভার ব্রীজ। সড়ক পার হতে অহরহ ঘটছে ছোট বড় প্রাণহানীর মতো দুর্ঘটনা। সচেতনদের দাবি জনগুরত্ব বিবেচনা করে নতুন ফুট ওভার ব্রীজ নির্মান অথবা গুরুত্বহীন স্থান থেকে ব্রীজ সরিয়ে নতুন স্থানে স্থাপন করা হোক।
বেগমগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে আসা জো¯œা বললেন-এখানে একটা হাসপাতাল,একটা স্কুল বিধায় একটা ফুট ওভার ব্রিজ দরকার। চৌমুহনী বাজার কমিটির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সল বললেন-চৌমুহনী বাজারের রেল ক্রসিংএলাকায় একটা ফুটওভার ব্রিজ নির্মান করা দরকার।
নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রক্যেশলী ফরিদউদ্দিন জানালেন- ফুটওভার ব্রিজ নির্মান সময়ে বরাদ্ধ না থাকায় ডিভাইডারে রেলিং দেয়া সম্ভব হয়নি। তবে জনসচেতনতার মাধ্যমে ফুটওভার ব্রিজ গুলো ব্যবহার করা সভার উচিৎ।# ০১৭১৪ ৮৪০৮৯৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×