somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুন্দলপুর সাউথ-১ গ্যাাসকুপে প্রতিদিন গ্যাস পাবে ১০ বিলিয়ন ঘনফুট

০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীতে আরো একটি গ্যাস কুপের সন্ধান
সুন্দলপুর সাউথ-১ গ্যাাসকুপে প্রতিদিন গ্যাস পাবে ১০ বিলিয়ন ঘনফুট
গোলাম মহিউদ্দিন নসু,বিশেষ প্রতিনিধি(নোয়াখালীঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ নামে একটি নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
কূপটির দুটি স্তরে মোট ১০( ৯৭ দশমিক ৬৯) বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে। আগামী ২০ বছর ধরে কূপটি থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স)। বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ করা হয়েছে। আগামী দুই সপ্তাহ পরীক্ষা ও পর্যবেক্ষণের পর কূপটির বিষয়ে আরও নির্ভুল তথ্য জানানো সম্ভব হবে।
সংস্থাটির হিসাবে, এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন এক কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
সোমবার (২অক্টোবর) বিকালে কূপে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।গত ৬ অক্টোবর নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ নামে প্রাপ্ত গ্যাস কুপের পর এটা নোয়াখালীতে ৫নং গ্যাসকুপ। যার নাম দিয়েছেন সুন্দলপুর সাউথ-১এবং দেশের ৩১তম গ্যাস কুপ বলে বাপেক্স জানায়।
তবে সুন্দলপুর সাউথ-১ কূপের তেল বা অন্য কোনো পদার্থ আছে কি না, তা জানতে আরও ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। এরপর ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বাপেক্স জানায়, সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটি খনন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রিমাত্রিক সিসমিক জরিপের প্রতিবেদনের ভিত্তিতে এ কাজ শুরু হয়।
গত ১২ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, ৩ হাজার ২৯০ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৫১ থেকে ২ হাজার ৫৫৭ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় একই গ্যাসক্ষেত্রের অধীনে সুন্দলপুর-১, সুন্দলপুর-২ ও সুন্দলপুর-৩ নামে তিনটি কূপ খনন করা হয়েছিল। নতুন কূপটি একই উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত। তবে এটি একই ভূগর্ভস্থ গ্যাসক্ষেত্র কাঠামোর অংশ হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সুন্দলপুর সাউথ-১’।
এদিকে কোম্পানীগঞ্জে নতুন কূপে গ্যাস পাওয়ার খবরে বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নোয়াখালীতে নতুন নতুন কূপ খনন করে গ্যাসের সন্ধান পাচ্ছে বাপেক্স। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নোয়াখালীবাসী কৃতজ্ঞ। এসব কূপ খননে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা জনগণকেও আমি ধন্যবাদ জানাই।’
এ যাবত জেলায় ৫টি গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে মর্মে এলাকাবাসী নিজ জেলায় গ্যাসের চলমান সংকট দুরীকরনের লক্ষ্যে জেলাতে গ্যাস সরবররাহ বাড়ানোর জোর দাবী করে বলেন,জেলার সংকট দুর করে অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হোক। এসময় তারা আরো দাবী তুলেন, এখানের পর্যাপ্ত গ্যাস প্্রাপ্তির কারনে এলাকায় নানাধরনে গ্যাস নির্ভর শিল্প কারখানা তৈরী করে শিল্পাঞ্চন ঘোষানার দাবী তোলেন। স্থানীয়দের এ দাবীর প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান ও স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম যথাযথ কর্তৃপক্ষের কাছে এ দাবী তুলে ধরবেন বলে এলাকাবাসীকে আশ্বস্থ করেন।া#
০১৭১৪ ৮৪০৮৯৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×