এতক্ষণ টিভি তে আগের টক শো দেখছিলাম। ওখানে ২ দল থেকে ২ জন সুশীল এসেছিলেন।
২ জন ই বলছেন ২ জন নাকি সুশীল। এক পর্যায়ে অনেকটা মারামারির মত অবস্থা।
আমার দৃষ্টিতে ''সুশীল'' শব্দটি ২ টি ছোট শব্দ নিয়ে গঠিত হয়েছে। ''সু'' এবং ''শীল''।
এখানে ''সু'' অর্থ হচ্ছে ভালো, আর ''শীল'' অর্থ হচ্ছে যে লোক মানুষের চুল কাটায়।
তাই ''সুশীল'' শব্দটির অর্থ দাঁড়ায়, যে লোক সুন্দর করে কারো চুল কাটে সেই সুশীল।
বাংলা ভাষায় যদি বলি তাহলে, যারা সেলুনে কাজ করে তারা প্রত্যেকেই সুশীল।
এটা কেউ ইচ্ছা করে হতে চায় নাকি? আসলেই রাজনীতিবিদরা পুরাই গেসে.........!!
হে টক শোর সুশীল নেতা, দেশের সংকটময় সময়ে আপনাদের খুঁজে পাওয়া যাবে না, আর টিভি র সামনে এসে নিজেকে খুব জোর গলায় প্রমাণ করবেন আপনি সুশীল? এতই সহজ.........!!!
------------------------------------------------------------(রাবু)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




