ইপিক ১ঃ ঈদের কয়েকদিন আগে আমি আর বন্ধু রুবেল ''আড়ং'' এ গেছিলাম শপিং করতে। তখন বৃষ্টি ছিল, তাই ছাতা নিয়ে বের হইছিলাম। কিন্তু ৩য় ফ্লোর এ উঠে ছাতা রাখার ৪/৫ সেকেন্ড এর মধ্যে ছাতা চোর নিয়া গেলো, আর ঈদ টাই মাটি কইরা দিলো।
ইপিক ২ঃ ঈদের আগে আয়রন এর দোকানে জামাকাপড় দিছিলাম আয়রন করাইতে সেখানে আমার কলেজের ২ সেট ইউনিফর্ম ছাড়াও অন্য কাপড় ছিল। পড়শু কলেজ খোলা তাই আজ দোকানে যেয়ে দেখলাম দোকান বন্ধ। পরে খোঁজ নিয়ে জানলাম উনি নাকি ১৩দিন যাবত গুম হয়ে গেছেন, কবে ফিরবে তার ও ঠিক নাই। খোঁজ নিয়ে জানলাম উনার বাড়ি বরিশাল।
ইপিক ৩ঃ ঈদের আগে এক তথাকথিত ভদ্র লোক কে কিছু টাকা ধার দিছিলাম। দেওয়ার কথা ছিল আজ থেকে ৭ দিন আগে। পরে উনার কোন খোঁজ না পেয়ে আজ উনাকে ফোন দিলাম আর দেখলাম নাম্বার বন্ধ, মানে উধাও। এই ভদ্র লোকের বাড়ি চাঁদপুর আমার দেশি তাই হালকা খাতিরের কারনেই ধার দিছিলাম।
ইপিক ৪ঃ আমি ব্যাচেলর মানুষ রান্নাবান্না জানি না। তাই বুয়ার উপর নির্ভর করে থাকতে হয়। গত ৩ দিন যাবত বুয়া নাই। তাই যাযাবর এর মত এখানে সেখানে হোটেলে খেয়ে দিন পার করছি। তাই আজ সন্ধায় বুয়ার নাম্বারে ফোন দিলাম, ফোন ধরছে বুয়ার জামাই। অনেক সুন্দর করে কথা বললাম, যখন ই বললাম আঙ্কেল আপনার স্ত্রীকে দেন উনার সাথে কথা বলবো, সাথে সাথে ঝাড়ি মারল, ফোন রেখে দিলাম। বুয়া একদিন বলছিল উনার বাড়ি কুমিল্লা আর উনার জামাইর বাড়ি নাকি নোয়াখালী। লাভ মেরিজ করছে। মনে হয় ভালোবাসা একটু বেশি ছিল তাই কেন উনার স্ত্রীর সাথে কথা বলতে চাইলাম তা না জেনেই ঝাড়ি মারল।
মোরাল অফ দ্যা কাহিনীঃ আজ হাড়ে হাড়ে টের পাইতাছি মানুষ কেন ঐ (বরিশাল, নোয়াখালী, কুমিল্লা আর চাঁদপুরের) মানুষদের BNCC বইলা গালি দেয় !!!
নোটঃ আমি সহজ সরল মানুষ তাই সবাই আমারে এমনেই ভাঙ্গাইয়া খাইতাছে আর আমি দেইখা যাইতেছি। মনে হয় বেশি দিন আর বাছুম না। কারণ মানুষে বলাবলি করে, ''ভালো মানুষ নাকি পৃথিবীতে বেশি দিন বাঁচে না''।
-----গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




