সিংহ ভাগ মুসলমানের দেশে ধর্ম টা অনেক বড় ব্যাপার। কেউ মানেন বা না মানেন এটাই সত্যি। আমাদের দেশের মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মের অনুসারী হোক না কেন সবার কাছে ধর্ম অনেক বড় রকমের একটা সেন্টিমেন্টাল ব্যাপার। আর এ সেন্টিমেন্ট এ কেউ আঘাত দিলে সেটা কে কেউ ই ভালো চোখে দেখে না। যে দেশের মানুষ ঈশ্বর এর নাম নিয়ে ঘুমোতে যায় কিংবা ঈশ্বর এর নাম নিয়ে ঘুম থেকে উঠে সে দেশের মানুষের কাছে ঈশ্বরতত্ত নিয়ে নেগেটিভ কথা বললে সেটাকে কেউ ভালো চোখে দেখবে না এটাই স্বাভাবিক।
একটা জিনিস খেয়াল করে দেখেছেন?
নাস্তিক হওয়ার আগে যে কাউকে অবশ্যই আস্তিক হতে হবে। কারণ ঈশ্বর নাই এটাকে প্রমাণ করতে গেলে আগে অবশ্যই প্রমাণ করতে হবে ঈশ্বর আছে। কারণ ঈশ্বর আছে বলেই ঈশ্বর তত্ত কে ভুল প্রমাণ করার জন্য প্রচেষ্টা। একটা বাস্তবিক কথা বলি,
''কোন জিনিসের অস্তিত্ত সঙ্কট তখন ই হবে যখন পূর্বে তার অস্তিত্ত বিদ্যমান ছিল।
তার মানে হচ্ছে, পূর্বে ঈশ্বর ছিল এবং এখনও আছে এবং থাকবে।
আসল কথায় আসি,
ব্লগে বেশ কিছু লেখা পড়ছিলাম ঈশ্বরতত্ত নিয়ে। অনেকেই অনেক কথা বলছেন। একজন তো বেশ যুক্তি দেখিয়ে বলেই ফেললেন যেখানে ধর্ম টা অনেক প্রাচীন রীতিনীতি। তাই ধর্ম নিয়ে ২/১ জন বাজে মন্তব্য করলে সেখানে ধর্ম ছোট হবে কেন, ইত্যাদি ইত্যাদি। এবং তাদের কে তা নিয়ে বলতে দেওয়া উচিত।
আমার কথা হচ্ছে, আরে ভাই আপনারা ঈশ্বরতত্ত কে ভুল প্রমাণ করার জন্য এতো উঠে পড়ে লেগেছেন কেন? চিন্তা করার মত পৃথিবীতে অনেক জিনিস আছে। সেগুল নিয়ে ভাবুন, সেগুলো নিয়ে কাজ করুন, অনেক ভালো করতে পারবেন।
যেখানে ধর্ম টা অনেক বড় রকমের একটা সেন্টিমেন্টাল ব্যাপার সেখানে এই ঈশ্বরতত্ত ব্যাপার গুলো কে যত বেশি স্কিপ করে রাখা যায় ততই ভালো তাই নয় কি ???
আর ভাবলে ভাবুন, কিন্তু সেটাকে পুঁজি করে সিংহ ভাগ মানুষ কে হেরাসমেন্ট করতে হবে কেন? ভাবনাগুলো কে এখন আপনাদের করে দিলাম। ভাবতে থাকুন !!!
-----গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


