somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ একটু আমাদের শিক্ষা ব্যাবস্থা নিয়ে বলি !!!

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখাটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক না দিয়ে পারলে শেয়ার করুন।
কারণ, লাইক/কমেন্টের চেয়ে কিছু মানুষের পড়ার প্রয়োজনীয়তা অনেক বেশি,
যাতে সবাই পড়তে পারে এবং নিজের স্বপ্নকে রাঙ্গিয়ে তুলতে পারে।

আজ একটু আমাদের শিক্ষা ব্যাবস্থা নিয়ে বলি,
আমার কোথাও ভুল হলে দয়া করে সেটা শুধ্রিয়ে দিবেন প্লীজ !!!
আচ্ছা বলুন তো আমাদের শিক্ষা ব্যাবস্থা আমাদের কে কি দিয়েছে?
দেওয়ার মত ঐ জিপিএ ৫ ছাড়া আর কিছুই দিতে পারে নাই।
আর এই জিপিএ ৫ দিয়ে কি হল, কিচ্ছু হয় নাই, শুধু নামে জিপিএ ৫, কিন্তু কাজে নাই।
বরং শিক্ষা ব্যাবস্থা আমাদের কে যা দিয়েছে, তার থেকে বেশি আমাদের থেকে নিয়েছে।
সুদূরপ্রসারী কোন চিন্তা না করলে আমাদের মেধাবীরা খুব অচিরেই হারিয়ে যাবে!!!

১ টা ঘটনা বলি,
আমি ছোট বেলায় তুলনামুলকভাবে অনেক পিচ্ছি ছিলাম।
আমি যখন চতুর্থ শ্রেণিতে আমাদের গ্রামের স্কুলে প্রথম স্থান অধিকার করি,
তখন আব্বু সেটা শুনে আমার জন্য অনেক খেলনা কিনে আনেন এবং আমাকে তাঁর কোলে বসিয়ে গালে একটি চুমা দিয়ে বলেন, আব্বু তোমাকে আরও অনেক বড় হতে হবে.....................
তখন আমি লম্বায় বড়জোর ৩ ফিট এর মত ছিলাম। আর আব্বুর ঐ কথা শুনে মনে করছিলাম,
আমাকে আরও অনেক বড় হতে হবে, তার মানে ৫ ফিট হলেই চলবে এবং আব্বু অনেক খুশি হবে।
আজ এই অবস্থানে দাঁড়িয়ে আমার ''হাইট ৫.৮''। কিন্তু এখন আমি বুঝি ঐদিন আব্বু আমাকে কোন অর্থে বড় হতে বলেছিলেন।
আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থা হচ্ছে, যখন আমি ভালো করে হাঁটতে এবং কথা বলতে শিখেছি,
তখন আমার আব্বু খুব আদর করে, ছক/সিলেট, খাতা/কলম এবং অঙ্ক/ইংরেজির ধারাপত বইটি হাতে ধরিয়ে দিয়েছে, আর বলেছেন আব্বু এই সব তোমাকে পড়ে অনেক বড় হতে হবে।
তোমাকে অনেক বড় চাকরি করতে হবে, পড়ালেখা না করলে জীবনের কোন মূল্য নেই।
তখন আমি জানতাম না, স্বপ্ন কাকে বলে, স্বপ্ন মানুষ কিভাবে দেখে, শুয়ে নাকি ঘুমিয়ে?
কিন্তু সেদিন যদি আমার আব্বু আমাকে এগুলো হাতে না ধরিয়ে স্বপ্নকে বুঝাতেন তাহলে হয়তো আমার মত মেধাহীন ছাত্রকে আজ আর বই/খাতা নিয়ে বিবিএ করার জন্য ছুটতে হত না।
হয়তোবা আরও অনেক ভালো কিছু করতে পারতাম, যদি স্বপ্নকে লালনের সুযোগ পেতাম।
এটি যদিও আমার গল্প বললাম, কিন্তু প্রত্যেকেই এটির সাথে বেশ পরিচিত।
মনে রাখবেন, ১ টি দেশে সবাই শচিন, লারা, মেসি, রোনাল্ডো, শাহ্রুখ খান, সনু নিগাম, রবীন্দ্রনাথ, নজরুল, বিল গেটস, আইন্বেস্টাইন হবে না।
কিছু বিশেষ শ্রেণির মানুষ হবে তাদের মত, যারা নিজের স্বপ্নকে মূল্য দিতে পারবে।
দাঁড়ান কিছু রেফেরেন্স দেই,
***রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন।
*** নজরুল তো বেশি পড়তেই পারলো না।
*** লালন তো বুঝলই না স্কুল কি?
*** আইনস্টাইন মাধ্যমিক লেভেলে কোন পরীক্ষাই দেন নি,
*** তারপর বিল গেটস এর কথা তো সবারই জানা আছে..................
আজ মানুষতাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
এরকম বললে বলে শেষ করা যাবে না, কিন্তু ফলাফল টা শুন্নের কোঠায়ই থেকে যায়।
সত্যিই যদি ''শচিন, লারা, মেসি, রোনাল্ডো, শাহ্রুখ খান, সনু নিগাম, রবীন্দ্রনাথ, নজরুল, বিল গেটস, আইন্বেস্টাইনদের'' বাবা/মা তাদের হাতে বই দিয়ে সামনে লাঠি নিয়ে বসে থাকতেন আর বলতেন, তাড়াতাড়ি মুখস্ত কর, নাইলে তোমার ছুটি নাই, আর নাইলে তোমাকে পিটুনি দেওয়া হবে।
তাহলে পৃথিবী তার কিছু বাস্তব নক্ষত্রের দেখা পেতো না।
কিন্তু সৌভাগ্য, তাঁরা তাদের স্বপ্নের পথে হাঁটতে পেরেছিলেন এবং সার্থক ও হয়েছেন।
আরে ভাই,
পড়ালেখা জীবনে সবকিছু না। পড়ালেখা জীবনটাকে সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য একটি ভিন্ন মাত্রা মাত্র! সবাই যদি শুধু পড়ালেখা নিয়ে পড়ে থাক্ত, তাইলে অন্য সেক্টর গুলোর কি হত?
আপনার নাচতে ভালো লাগে? তাহলে বড় নৃত্যশিল্পী হওয়ার সপ্নে মেতে উঠেন।
আপনার খেলতে ভালো লাগে? তাহলে বড় ক্রিকেটার/ফুতবলার হওয়ার সপ্নে মেতে উঠেন।
আপনার লিখতে ভালো লাগে? তাহলে বড় লেখক/সাহিত্যিক হওয়ার সপ্নে মেতে উঠেন।
আপনার গান গাইতে ভালো লাগে? তাহলে বড় গায়ক/গায়িকা হওয়ার সপ্নে মেতে উঠেন।
আপনার অভিনয় করতে ভালো লাগে? তাহলে বড় অভিনয়শিল্পী হওয়ার সপ্নে মেতে উঠেন।
কিছুর তো একটা স্বপ্ন দেখেবেন প্লীজ !!! আর ঐ স্বপ্নেই নিজেকে ভাসিয়ে দিন।
নিজের মন/বিবেকের কথা শুনেন, তারা কখনও আপনাকে খারাপ বুদ্ধি দিবে না।
খোঁজ নিয়ে দেখেন, যারা আজ অনেক বড় সেলিব্রেটি তাঁরা সবাই নিজের স্বপ্নকে লালন করতে পেরেছিলেন। তাদের পরিবেশ/পারিপার্শ্বিকতা তাদের অনুকুলে ছিল।
কিন্তু আমরা কিছুই অনুকুলে না পাওয়াতে ওটাই আমাদের সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে।
আসল কথা হচ্ছে, আপনি যখন ৫ জন লোকের বিরুদ্ধে লড়বেন বলে নিজেকে প্রস্তুত করছেন, ঠিক তখনই আরও ১০ জন লোক তৈরি হচ্ছে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য।
তার মানে নিচ্ছয়ই এটা নয় যে আপনি দুর্বল,
বরং তার মানে হচ্ছে আপনাকে আরও বেশি যথার্থ করার জন্য ঐটি ঐশ্বরিক আহ্বান।
তাই বলে কি আপনি বসে থাকবেন??? না ! আপনি আপনার মত করে আপনি লড়তে থাকেন, দেখবেন আপনি সফল হচ্ছেন। এবং অনেকটা বেশি ই ভালো করছেন।
মনে রাখবেন, যোগ্যতাবান হওয়ার জন্য সবসময় যোগ্য হওয়ার দরকার হয় না,
মাঝে মাঝে অযোগ্যতাই যোগ্যতাবান জন্য অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়।
অনেক অনেক দুঃখিত ভাই, লিখাটাকে এত বড় এবং আপনাদেরকে বিরক্ত করে ফেলার জন্য।
সত্যিই দুঃখিত, আর তাই সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি....................................
সবাই ভালো থাকেবন আর আপন স্বপ্নের পথে ঠিক নিজের মত করে চলতে থাকুন।
জয় হোক সত্যের, জয় হোক মানবতার............................................

-----গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×