somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীকে ধর্ষণ করা হলে তার দায়ভার কেন নারীকে নিতে হবে ???

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি মেয়ে যখন ধর্ষণের শিকার হয় তখন পরিবার তাকে ত্যাজ্য করে দেয়, সমাজ তাকে সমাজচ্যুত করে আর জনসাধারণ তাকে দেখে নাক ছিটকায় আর সাথে থাকে ভ্যাট যুক্ত ধিক্কার। আর যে তাকে ধর্ষণ করে সে থাকে ধরাছোঁয়ার বাহিরে।

আচ্ছা, একটি মেয়েকে কি কখনও তার নিজের ইচ্ছায় ধর্ষণ করা হয়?
---উঁহু, সেটা সম্ভব নয়। মেয়ের ইচ্ছায় যদি ঐ ধরনের কাজ সম্পাদিত হতো তাহলে তাকে কিউট করে''পিজিকেল রিলেশন'' বলা হতো, অন্তত ধর্ষণ না!
যদি তার অনিচ্ছা সত্ত্বেও তাকে ধর্ষণ করা হয়েই থাকে, তাহলে মেয়ের দোষ কোথায়?
---কারণ সে নারী, দোষ যারই হোক না কেন অভিযুক্ত তাকেই হতে হবে।
হুম, এটাই বাস্তবতা। নারীকে জোর করে ধর্ষণ করবে ধর্ষকরা কিন্তু সব দোষ যাবে নারীর ঘাড়ে।

কোথায় যেন পড়েছিলাম, এক স্বামী তার স্ত্রী কে বিয়ে করার পর যখন বুঝতে পারলেন তার স্ত্রী ভার্জিন না তখন তাকে ডিভোর্স দিয়ে দিলেন। কারণ স্বামী ধরেই নিয়েছিলেন বিয়ে মানে স্ত্রীর ভার্জিনিটি নষ্ট করা। যেহেতু তার ভার্জিনিটি ইতোপূর্বেই কেউ নষ্ট করে দিয়েছে তাই তাকে দিয়ে আর সুখ পাওয়া যাবে না। কিন্তু বেচারা স্বামী হয়তো জানতেনই না যে বিয়ে মানে দায়িত্ব, বিয়ে মানে মেলবন্ধন বিয়ে মানে দুটি জীবনের একসাথে চলার প্রতিশ্রুতি। জীবনের সুখ কেবল ভার্জিনিটি নষ্ট করার মধ্যে নয় বরং সুখী থাকার মধ্যেই জীবনের সুখ।

আচ্ছা টাইমস অফ ইন্ডিয়াতে লেখা কল্পনা শর্মার ভার্জিনিটি ফ্যাক্টর টি পড়েছেন?
বিয়ের পূর্বে কল্পনা শর্মা এক মহা দুশ্চিন্তায় পড়ে গেলেন এই ভেবে যে যখন তার হবু বর জানবে তার স্ত্রী ভার্জিন না তখন না জানি তাদের বিয়েটাই ভেঙ্গে যায়!
পরে অসারতা ভেঙ্গে তার হবু বর তাকে বলে ফেলল যে সেও ভার্জিন না, এর আগে বহু মেয়ের সাথে পিজিকেল রিলেশন করেছে এবং কল্পনার কাছ থেকে অতীত জানতে চেয়েছে। কল্পনাও সব বলে দিয়েছে। তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করেছে আমি তো ভার্জিন না তুমি কি আমাকে নিয়ে সুখী হবে? কল্পনা উত্তর দিয়েছে হ্যাঁ, আমি তোমার সাথেই থাকবো এবং সুখী হবো। কারণ তোমার অতীতে তো আর আমি ছিলাম না। তাই আমি অতীত নিয়ে ভাববো না। তুমি এখন থেকে ভালো স্বামী হতে পারলেই চলল।

কি যেন বলতেছিলাম?
ও মনে পড়েছে ধর্ষণ আর ভার্জিনিটি ফ্যাক্ট।

আচ্ছা শারীরিক ভাবে জোর করে যৌন মিলন করলেই কি শুধু ধর্ষণ করা হয়ে যায়?
উঁহু, অনেক ভাবেই ধর্ষণ করা যায়। অনেকে তো চিন্তার মাধ্যমে ধর্ষণ করে। সারাদিন এক নিয়ে ওকে নিয়ে উল্টা-পাল্টা ভেবে স্বপ্ন কে স্বপ্নদোষে পরিণত করে। খুব জানতে ইচ্ছে করে তাহলে তারা কি ধর্ষকের কাতারে পড়বে নাকি না???

মাই সে ইজ ভেরি ক্লিয়ার।
সুখী থাকার মানেই কেবল ভার্জিনিটি নষ্ট করা নয়, নয় ধর্ষণ করায়।
সুখী থাকার মানে হচ্ছে হাতের উপর হাত রেখে একসাথে বহুপথ চলার প্রতিশ্রুতি দেওয়া। যদি তাই হয়ে থাকে তাহলে যে নারীকে তার অনিচ্ছা সত্ত্বেও ধর্ষণ করা হয় তাকে কেন অভিযুক্ত করা হয়? কেন তাকে সমাজচ্যুত করা হয়? কেন তার পরিবার তাকে ত্যাজ্য করে?

বলে রাখি, নারীর সম্মান শরীরে নয়, মাংস পিণ্ডে নয়, শারীরিক বিনোদনে নয়।
নারীর সম্মান ধ্যানে, নারীর সম্মান জ্ঞানে, নারীর সম্মান চিন্তায়, নারীর সম্মান চেতনায়, নারীর সম্মান মননে, নারীর সম্মান কর্মে, নারীর সম্মান এগিয়ে চলাতে, নারীর সম্মান সাহস করে নিজেকে সমাজের গুরুত্বপূর্ণ একজন ভাবতে পারাতে !!!

সাবাশ নারী সাবাশ !!!
এগিয়ে চল ঠিক তোমার মত করে। কারো কোথায় কান না দিলেও তোমার চলবে। এগিয়ে যাও বাঘিনীর দল, কেউ তোমাদের এগিয়ে চলা রুখতে পারবে না !!!

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×