somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী ব্যাংক কে বন্ধ করা হবে না কেন???

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউজ পোর্টালে দেখলাম জামায়াতের ৫৬১ প্রতিষ্ঠান কঠোর নজরদারিতে !!!
তার মধ্যে কয়েকটির নাম হচ্ছে, ''ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক ক্রাফট অ্যান্ড ফ্যাশন, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি, ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ইবনে সিনা'' সহ আরও অনেক নামকরা প্রতিষ্ঠান।

আমি অনেক খুঁজেছি কিন্তু ''ইসলামী ব্যাংক'' এর নাম দেখলাম না।
খুব অবাক হলাম আর ভাবলাম অথোরিটি এত বোকা হয় কিভাবে???
যেখানে কান টানলে মাথা আসে সেখানে মাথা টানার কি দরকার???

আরে ভাই, সিমপ্লি আপনারা ৫৬১ টি প্রতিষ্ঠান কে নজরদারির আওতায় না এনে যদি ''ইসলামী ব্যাংক'' কে বন্ধ করে দেন তাহলেই ভেজাল শেষ। কারণ জামাতের সকল টাকা এখানে রাখা হয় এবং লেনদেনও এখানেই হবার কথা।

আচ্ছা সরকার কি জানে না যে ইসলামী ব্যাংক সব কিছুর মূল???
---আজান দিয়া জানে, না জানার কোন উপায়ই নাই।
তাহলে তারা ''ইসলামী ব্যাংক'' কে এ লিস্টে রাখল না কেন? যেখানে শাহবাগের গণজাগরণ মঞ্চ এর আন্দোলন এর সময় সবার আগে ''ইসলামী ব্যাংক'' এর নাম ছিল সবার প্রথমে !
---এত রাগ করলে হবে না তো ভাই, বলছি দাঁড়ান !!!

ভাই শুনেন আমি বলি,
ইসলামী ব্যাংক যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ ১ সপ্তাহের মধ্যে অচল হয়ে যাবে। বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন। ইসলামী ব্যাংক এর যে পরিমাণ তারল্য আর মজুদ আছে তা আপনি কল্পনা ও করতে পারবেন না। ইসলামী ব্যাংক একমাত্র ব্যাংক যেটা বিশ্বের সেরা ১০০০ ব্যাংক এর মধ্যে স্থান পেয়েছে। আর বাংলাদেশের অন্যান্য ব্যাংক ধারে কাছেও নাই। আমার কথা বিশ্বাস না করলে ইসলামী ব্যাংক এর ট্রানজেকশন আর অন্য কোন ব্যাংক এর ট্রানজেকশন দেখেন সব বুঝতে পারবেন। সরকার ভালো করেই জানে ইসলামী ব্যাংক ছাড়া তারা চলতে পারবে না তাই ইসলামী ব্যাংক কে এ লিস্টে রাখে নাই।

আচ্ছা তাহলে ৫৬১ প্রতিষ্ঠানের কি হবে???
---কিচ্ছু হবে না। আমার কথা বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন। কারণ যতদিন পর্যন্ত বাবা-মা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সন্তানের কোন চিন্তা নেই। যেখানে সরকার ''ইসলামী ব্যাংক'' কে প্রোটকল দিচ্ছে সেখানে অন্য কারো চিন্তা হওয়ার কথা না। একটু খোঁজ নিয়ে দেখতে পারেন জামাতের ৫৬১ প্রতিষ্ঠানে কত লাখ লাখ কর্মী চাকরি করে! এমনিতেই বাংলাদেশে চাকরি নাই, তারপরে ওগুলো বন্ধ করে দিলে কেমনে কি???

পলিটিকেল আরও কিছু স্টেটমেন্ট দেখলাম। সেগুলো নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কারণ আমি রাজনীতি করি না তাই রাজনীতি নিয়ে বলা আমার সাজে না। আমার কাছে যেটা ভুল মনে হবে আমি সেটা নিয়েই লিখবো।
কারো ভালো লাগলেও লিখবো, কারো খারাপ লাগলেও লিখবো।

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×