somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বারাক ওবামার সেই বিখ্যাত কথাটি কারো মনে আছে?

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০০৮ সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে বারাক ওবামার সেই বিখ্যাত কথাটি কারো মনে আছে?

যুক্তরাষ্ট্র নির্বাচনের পূর্বে 'জন ম্যাককেইন' 'বারাক ওবামাকে’ প্রশ্ন করেছিলেন, ‘বারাক তুমি নিজেই তো একজন কৃষ্ণাঙ্গ। তুমি কৃষ্ণাঙ্গ হওয়া সত্ত্বেও হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখো কিভাবে? তাছাড়া হোয়াইট হাউস তো হোয়াইট পিপলদের জন্য।

জনের কথা শুনে বারাক মুচকি হেসে উত্তর দিলেন, ''জন, একটি কালো মুরগী যদি একটি সাদা ডিম পাড়তে পারে, তাহলে আমি কৃষ্ণাঙ্গ হয়ে হোয়াইট হাউসে যেতে পারবে না কেন?''
তারপরের ঘটনা সবারই কম বেশি জানা আছে। উল্লেখ্য, ২০০৮ সালের যুক্তরাষ্ট্র নির্বাচনে এই ২ জনই ছিলেন প্রেসিডেন্ট প্রার্থী।

আমরা স্বপ্নের পথে হাঁটতে গিয়ে বারবার হতাশ হই। আমাদের ভেতরে ডিপ্রেশন ঢুকিয়ে দেওয়া হয়। কেউ কেউ আমাদের পেছনে লেগে পড়ে। জগতটা বড্ড অদ্ভুত। কেউ চায় না, কেউ ভালো করুক। আর আমরাও মানুষের কথা শুনে থমকে যাই। কিন্তু কেন?

অনেকেই ভেবে থাকেন, ঢাবি, বুয়েট, মেডিক্যাল, পাবলিক ভার্সিটিই জীবনের সব।
হ্যাঁ ভালো করার জন্য এগুলো জাস্ট ভাল কিছু মাধ্যম। কিন্তু তার মানে এই নয় যে এর বাহিরে যারা পড়ে তারা খারাপ। ভালো খারাপ প্রত্যেকটি প্রতিষ্ঠানেই অনেক এক্সট্রাঅরডিনারি পিপল থাকে। প্রতিটি মানুষই মেধাবী। একেক জন একেক দিক থেকে মেধাবী।

আমাদের একমাত্র সমস্যা হচ্ছে, আমরা নিজেরাই জানি না, আমরা কি পারি আর কি পারি না। মানুষ আমাদের বলে আমরা কিছু জানি না, তাই আমরা ও ভাবি আমরা হয়তো কিছুই জানি না। তাই আমরা নিজেদেরই চিনতে গিয়ে বারংবার ভুল করি।

একটি দেশে সবাই 'শচিন, লারা, মেসি, রবীন্দ্রনাথ, নজরুল, বিল গেটস, আইনস্টাইন, সক্রেটিস' হবে না। সবাই স্কুলের গৎবাঁধা নিয়ম মানবে না। তার মানে কি এই যে কিছুই করতে পারবে না? ন্যাশনালে টিমে খেলার যোগ্যতা অর্জন করে মাত্র ১১ জন। তাই বলে কি অন্যরা ক্রিকেট খেলবে না?

এটা কখনোই খুব বড় ব্যাপার না, আপনার বাবা কি করেন, দাদা কি করতেন, আপনি কোন বংশের ছেলে, আপনার শিকড় কি, আপনার কত কি আছে ইত্যাদি ইত্যাদি। বরং এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি আসলে কি, কত টুকু জানেন আপনি, পৃথিবী কে আপনি কত বেশি আপন করে নিয়েছেন, কি কি করার সামর্থ্য আছে আপনার ইত্যাদি ইত্যাদি।

পৃথিবী আপনাকে ততটুকুই দিবে, আপনি পৃথিবীকে যতটুকু দিবেন। ভেরি সিম্পল ইকুয়েশন। আমরা আরামে বাসায় বসে ঘুমাব, আর সফলতা বাসায় এসে উঁকি দিবে, সবকিছু এত সহজ নয়। জীবনটা জীবনের নিজস্ব নিয়মে চলে। আমাদের সেটাই করা উচিত, যেটা আমরা করতে ভালোবাসি। আমাদেরকে জাস্ট জানতে হবে আমরা কি চাই, এবং কিসে বিশ্বাস করি। আর যা করতে না চাই তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নিজের জীবনে আরেকজনের দাসত্ব করার মত বোকামি আর কিছুই হয় না। ডু সামথিং ব্যাটার, ডু সামথিং ডিফারেন্ট।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

ইশ্বর ও ধর্ম নিয়ে পাদ্রির লেখা ৪ হাজার পাতার স্বীকারোক্তি!

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৬

১৭২৯ সালের এক শীতের সকালে ফ্রান্সের এক ছোট্ট গ্রামের ক্যাথলিক পাদ্রি জাঁ মেসলিয়ার (Jean Meslier) মারা যান। তাঁর মৃত্যুর পর ঘর থেকে উদ্ধার হয় হাজার হাজার পাতার এক গোপন পাণ্ডুলিপি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×