somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের কার কার এমন ফ্রেন্ড আছে?

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যে হবে সবচেয়ে কিপটা, পাশের মানুষ মইরা গেলেও তার পকেট থেকে টাকা বাইর হয় না। এমন পদের কিপটা যে সিগারেট না খায়া আকিজ বিড়ি খায়। আবার বিড়ি শেষ হইয়া গেলে বিড়ির পাছা টাইন্না খাইব মাগার নতুন বিড়ি কিনবো না। ফ্রেন্ড সার্কেল এর কাউরে আসতে দেখলে বিড়ির পাছা খাওয়ানোর ভয়ে প্যান্টের পকেটে ঢুকাইয়া ফালায়, তারপর প্যান্ট ছিদ্র হইয়া চামড়াতে লাগে তাও এই বান্দা কাউরে কিছু খাওয়াইব না।

-প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা ভণ্ড থাকবে, যে সবজায়গায় ভেজাল লাগাইয়া বেড়াইব, এর কথা ওর কাছে, তার কথা তাহাদের কাছে বইলা বেড়াইব, তাতে মজা পাইব, মানুষের গালি খাইব তাও শুধরাইব না। সে সারাদিন পাশের মানুষ রে জ্বালাইয়া মারব কিন্তু নিজেরে কেউ জ্বালাইলে কিউট কইরা গালি দিবো।

-প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা বান্দা থাকবে, যে সবসময় মাইয়া মানুষ দেখলেই গ্যাজানো শুরু করবে কিংবা পোলা মানুষ দেখলেই ভেটকি মাছের মত ভেটকি দিবে আর নিজেরে ঐশ্বরিয়া ভাববে। তাদের কানে ২৪ টা ঘণ্টা মোবাইল লাইগা থাকে যেন তাহারা জন্মসূত্রেই লাভগুরু হইয়া জন্মাইছে।

-প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা উজবুখ থাকবে, যে সবসময় টাকার গরম দেখাইবো কিন্তু বাইনোকুলার দিয়া ব্যাগ ভালো কইরা খুঁজলেও ১০০ টাকা পাওয়া যাবে না। প্রত্যেকদিন সকালে এমন একটা ভাব ধরবে যেন হোটেল শেরাটন থেকে নাস্তা কইরা আসছে কিন্তু আসলে সকালে বাসা থেইকা পান্তা ভাত খায়া আসছে।

-প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যার বাপের একটা ভাঙ্গা বাড়ি থাকবে পুরান ঢাকাতে। সারাদিন শুধু কইব "কাচ্চি খামু, কাচ্চি খামু।"

-প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যে নোয়াখাইল্লা, বরিশাইল্লা, বিএনসিসি দের দেখতে পারবো না কিন্তু শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি বানাইব বিএনসিসিতে।

-প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা পাবলিক থাকবে, যে সবসময় মানুষরে হাসাইতে হাসাইতে মাইরা ফালাইব কিন্তু দিন শেষে সেই সবচেয়ে বেশি কান্দে, বালিশ মুখের উপর দিয়া কান্দে, ফ্যামিলি প্রব্লেমের জন্য কান্দে, আর্থিক সমস্যার জন্য কান্দে কিন্তু কাউরে কিছু বুঝতে দেয় না। নিজে হাসে, অন্যরেও হাসায় শুধু দিন শেষে অনেক বেশি কাঁদে, অনেক বেশি!
অনলি ট্রু ফ্রেন্ডশিপ ইজ রিয়েল! বেঁচে থাকুক এই ভণ্ডের দলেরা। বেঁচে থাকুক বন্ধুত্ব। কারণ দিনশেষে স্মৃতির ক্যানভাসে তারাই সবচেয়ে বড় সম্বল।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×