somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'হৃদকথন' বইটি হল অনুভূতির গল্প আর শুদ্ধতম ভালোবাসার আখ্যান।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'হৃদকথন' উপন্যাস সম্বন্ধে ছোট করে বলতে গেলে, এটা হল সম্পর্কের গল্প, অনুভূতির গল্প, বহু দূরে থেকেও গভীর করে ছুঁয়ে দেওয়ার গল্প আর শুদ্ধতম ভালোবাসার গল্প। আজ থেকেই পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার '১১২-১১৩-১১৪' নং স্টলে।

হৃদকথন বইয়ের ভূমিকা এখানে হুবহু তুলে দেওয়া হল।'

এই পৃথিবীতে সবচেয়ে পবিত্র শব্দটি হল ‘মা’। আর সবচেয়ে সুন্দর শব্দটি হল ‘ভালোবাসা’। ভালোবাসার মত এমন সুন্দর অনুভূতি ত্রিভুবনে আর একটিও নেই।

আচ্ছা ভালোবাসা মানে কী? কেবলই দিনের পর দিন একসাথে থাকা? নিয়ম করে একজন অপরজনকে ছুঁয়ে দেওয়া? কিংবা শারীরিক সম্পর্ক? এর বাহিরে কিছু নেই?

একটা সময় তো মানুষ বৃদ্ধ হয়ে যায়। তখন তো একজন অপরজনের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে পারে না। তখনও একজনের অভাব অপরজনকে ভীষণভাবে ভাবিয়ে তোলে কেন? কিংবা একজনের দুঃখে অপরজন লুকিয়ে চোখের পানি ফেলে কেন? সেটাও কি কেবলই মায়া? কেবলই মুগ্ধতা? এর বেশি কিছুই নয়? তাহলে ভালোবাসা কাকে বলে?

আসলে, ভালোবাসা ভীষণ অদ্ভুত। প্রবল রহস্যময়। অনেকে খুব কাছে থেকেও সাথে থাকতে পারে না। আবার কেউ কেউ কাছে না থেকেও সাথে থেকে যায়। অনেকে মুখ ফুটে অনেক কথা বলেও কিছুই প্রকাশ করতে পারে না। আবার কেউ কেউ চোখের ইশারাতে অনেক কথাই বলে দিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায়, একই ছাদের নীচে থেকে পাশাপাশি বালিশে শুয়েও কেউ কাউকে ছুঁয়ে দিতে পারে না। কিন্তু শত সহস্র মাইল দূরে থেকেও একজন অপরজনকে খুব গভীর করে ছুঁয়ে দিয়ে যায়।

গোলাম রাব্বানী
২৪ ডিসেম্বর, ২০১৭
রবিবার, রাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিট।
ধানমণ্ডি ৪/এ, ঢাকা।

প্রকাশনীঃ নওরোজ কিতাবিস্তান
স্টল নংঃ '১১২-১১৩-১১৪'
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×