যে রেখে যায় সে কী মানুষটিকে একাই রেখে যায় নাকি দিয়ে যায় মায়া?
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'মায়াস্নান' এর ভূমিকা...................
'প্রতিটি মানুষের বুকের ভেতর একটা শান্ত নদী থাকে। সেই নদীর নাম ‘মায়া নদী’। সেই নদীতেও জোয়ার-ভাটা হয়, স্রোত হয়, আর সেই সাথে হয় মন দেওয়া-নেওয়া। সময়ের আবর্তনে সেখানে আসে ভাঙ্গন। দিনশেষে কেউ কাউকে রেখে যায় আর বুকের মধ্যিখানে গভীর দুঃখ নিয়ে কেউ থেকে যায়। আচ্ছা, যে রেখে যায় সে কী মানুষটিকে একাই রেখে যায় নাকি দিয়ে যায় মায়া? আবার যে মানুষটি থেকে যায় সেও কী একাই থাকে নাকি বুকে জড়িয়ে রাখে হারানো ছায়ার সাথে বহুদিনের পুষে রাখা মায়া?
কোন এক নিশুতি রাতে কোলকাতার প্রিন্সেপ ঘাটে বসে এমন ভাবনা নিয়েই মূলত ‘মায়াস্নান’ উপন্যাসটি লিখতে শুরু করি। ধীরে ধীরে গল্প এগিয়ে যেতে থাকে আর আমি হারিয়ে যেতে থাকি নাম না জানা এক ভুবনে। সেই ভুবনের নাম মায়াস্নান। মায়াস্নান উপন্যাসটি ১৯৬০ পরবর্তী সময়ের কুমিল্লার অদূরে অজপাড়া গ্রাম বিনোদপুরের গল্প। আমি বিশ্বাস করি, মায়াস্নান ছুঁয়ে দেবে পাঠকের অপঠিত অনুভুতিকে।'
গোলাম রাব্বানী
১২ জানুয়ারি, ২০১৯
ধানমণ্ডি ৪/এ, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন