somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ হাসিনা গডফাদারের মা: খালেদা

১৬ ই জুন, ২০১৪ ভোর ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘গুম, খুন ও অত্যাচার আওয়ামী লীগের ইতিহাস’ এমন মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের নেত্রী (শেখ হাসিনা) গডফাদারের মা। তিনি নারায়ণগঞ্জের গডফাদারের দায়িত্ব নেয়, আশ্রয় দেয়। যে গডফাদারকে আশ্রয় দেয় তার কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করতে পারে না।
রোববার রাতে নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে লক্ষীপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যেসব নেতা-কর্মী নিহত ও গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আবারো খালেদা জিয়া র্যা বের বিলুপ্তি দাবি করে করে বলেন, র্যা ব, পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রতিনিয়ত মানুষ গুম করছে, হত্যা করছে।
তিনি র্যারবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানের গ্রেফতার দাবি করে বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় কর্নেল জিয়া জড়িত। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে বিচার করতে হবে।
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সাত খুনের ঘটনায় র্যাাব থেকে অবসরে পাঠানো তিন সদস্যকে রিমান্ডের নামে জামাই আদর করা হচ্ছে। তাদের সত্যিকারের রিমান্ডে নেওয়া হলে, জিয়ার নাম আসবে, তার ওপরে হাসিনার নাম আসবে। হাসিনা কোনোভাবেই এ থেকে রক্ষা পেতে পারে না।
তিনি আরো অভিযোগ করেন, পুলিশের সহায়তায় আওয়ামী লীগের গুন্ডাবাহিনী মিরপুরের পল্লবীতে বিহারি ক্যাম্পে আগুনে পুড়িয়ে মানুষ মেরেছে। তিনি বলেন, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? এর বিচার আল্লাহ যেমন করবে, পৃথিবীতে বিচার হবে। আন্তর্জাতিক আদালতেও বিচার হবে। তখন তারা কিছু বলতে পারবে না।
বিএনপি চেয়ারপারসন নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সুদিন আর দুরে নয়, আওয়ামী লীগ বিদায় হবে, শান্তি আসবে। ঘরে-বাইরে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে।
খালেদা বলেন, এখন দেশে আইনের শাসন নেই, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কারো জানমালের নিরাপত্তা নেই। আর গণতন্ত্র তো নির্বাসিত। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, এরা মানুষ নয়, পশু, দানব। এরা শুধু মানুষ খুন ও গুম করতে জানে। এদের ইতিহাস হলো গুম, খুন ও অত্যাচার নির্যাসতন করে ক্ষমতায় টিকে থাকা। এদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
অনুষ্ঠানে গুম হওয়া বিএনপি নেতা ইকবাল মাহমুদের স্ত্রী মনোয়ারা বেগম, মো. সোলায়মানের স্ত্রী সালমা ইসলাম, ছাত্রনেতা মো. রুম্মানের মা পারভীনসহ প্রায় ২০জন বক্তব্য দেন। এসময় জানানো হয়, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত লক্ষীপুর জেলায় বিএনপির ২২ নেতা-কর্মী নিহত হয়েছেন। আর গত বছরের ২৬ অক্টোবর পর্যন্ত আরও ১৭ জন খুন এবং ছয়জন গুম হয়েছে। তাদের স্বজনেরা এ সময় উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহসচিব মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, রেহেনা আক্তার রানু প্রমুখ উপস্থিত ছিলেন।

সু্ত্র: মানব জমিন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×