somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খবর > গ্লিটজ > 'আমরা অনেক মুসলমান মেরেছি...অনেক বেশি' 'আমরা অনেক মুসলমান মেরেছি...অনেক বেশি'

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সম্প্রতি মার্কিন এক টক শো মুসলমানদের পক্ষে কথা বললেন অভিনেতা বেন অ্যাফ্লেক। ‘মুসলিম মাত্রই সন্ত্রাসী’- এই ধারণার বিপক্ষে নিজের মত তুলে ধরে অ্যাফ্লেক বলেন, গুটিকয় চরমপন্থী গোষ্ঠীর কারণে গোটা বিশ্বের মুসলমানদের খারাপ ভাবা এক ধরনের বর্ণবাদী আচরণ।



এইচবিওর ‘রিয়েল টাইম উইথ বিল মেহার’ টক শোতে অ্যাফ্লেক উপস্থিত হয়েছিলেন, তার পরবর্তী সিনেমা ‘গন গার্ল’-এর প্রচারকাজে। সেখানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন দার্শনিক স্যাম হ্যারিস। সম্প্রতি প্রকাশিত বেশ কিছু জরিপের তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি দাবি করেন, “এই মুহূর্তে ইসলামই হল সব ধরনের খারাপ চিন্তার উৎস।”

অস্কারজয়ী তারকা অ্যাফ্লেক সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়ে বলেন, “তাহলে আপনি বলতে চাইছেন, ‘ইসলামোফোবিয়া’ নামের যে মানসিক অসুস্থায় ভোগে অনেকে, সেটার আসলে কোন ভিত্তি নেই?”

সঙ্গে সঙ্গেই অ্যাফ্লেককে পাল্টা প্রশ্ন করে বসেন উপস্থাপক, “কিন্তু আপনি কেন এটার বিরোধিতা করছেন?”

কৌতুক অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করা বিল মেহার, যিনি নিজেকে বামপন্থি চিন্তাধারার বলে দাবি করে থাকেন, স্যাম হ্যারিসের বক্তব্যের সঙ্গে পুরোপরি একমত হয়ে বলেন, “ইসলাম হলো একমাত্র ধর্ম, যার অনুসারীরা মাফিয়াদের মতো আচরণ করে। আপনি ভুল কিছু বললেই, ভুল কিছু করলেই তারা আপনাকে চোখ বন্ধ করে মেরে ফেলবে।”

এর প্রতিক্রিয়ায় অ্যাফ্লেক বলেন, “ কি জঘন্য! এটা বর্ণবাদী আচরণ, এটা অনেকটা কাউকে ধূর্ত ইহুদি বলার মতোই ব্যাপার।"

অ্যাফ্লেক আরও বলেন,“আপনারা শুধু জঙ্গীদের নিয়েই কথা বলছেন কেন? তারা বাদে মুসলিম বিশ্বের একশ কোটিরও বেশি মানুষকে কেন আপনারা বিবেচনায় আনছেন না, যারা উগ্রবাদী নয়, যারা নারী নিযর্াতন করে না, যারা দুবেলা খেতে চায়, পাঁচ বেলা নামাজ পড়তে চায়, পড়াশোনা করতে চায় আর আপনারা যেটাকে বলছেন সব মুসলমানরাই করে থাকে, তার কিছুই করতে চায় না।"

অ্যাফ্লেক আরও বলেন, "আমরা অনেক মুসলমান মেরেছি, মুসলমানরা আমাদের ততটা মারতে পারেনি । এবং সংখ্যাটা অনেক বেশি।"

অ্যাফ্লেকের এত কথার পরও নিজের যুক্তিতে অটল থাকেন মেহার। সবশেষে তিনি বলেন, “আপনি যাই বলুন না কেন, আমরা কিন্তু চরমপন্থী নই। আমরা কিন্তু করছি এর উল্টোটাই। আমরা স্বাধীনতার মূলনীতিকে প্রতিষ্ঠা করতে চাইছি।”

এত বাক বিতণ্ডার পরও বেন অ্যাফ্লেককে তার অনুষ্ঠানের নিয়মিত অতিথি হিসেবে চান কী না - এমন প্রশ্নের উত্তরে মেহার বলেন, “আমরা এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।”
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

×