somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মগরা তিনবার লুট করেছিল ঢাকা

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বেচ্ছাচারিতা বা অরাজক অবস্থা বোঝাতে আমরা আজো বলি ‘মগের মুল্লুক!’ তবে মগদের সেই নির্মম অত্যাচারের যথাযথ বিবরণ দেয়া যায় এমন শব্দ পর্তুগিজ বা আরাকানি ভাষায় আছে কিনা কে জানে, বাংলা ভাষায় সম্ভবত নেই! ষোড়শ শতাব্দীর মধ্যভাগে এই পর্তুগিজ আর মগ জলদস্যুরা মিলে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি করেছিল—তা বর্ণনার অতীত। তাদের অত্যাচারে চট্টগ্রাম থেকে বর্তমানের সাতক্ষীরা পর্যন্ত গোটা উপকূল সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়েছিল। এমনকি উপকূলীয় এলাকা থেকে ঢাকা পর্যন্ত নদ-নদীর দুইধারের গ্রামগুলোও মনুষ্য বসবাসের যোগ্য ছিল না।

এরা নদীপথে চলাচল করত এবং গ্রামের পর গ্রামে লুটপাট চালাত। হেন অপকর্ম নেই, যা তারা করতে পারত না। লুটপাটের পর বাকি সবই তারা আগুন দিয়ে ছাই বানিয়ে রেখে যেত। যুবা, নারী-পুরুষদের তারা ধরে নিয়ে যেত দাস বানিয়ে রাখতে বা অন্য কোথাও বিক্রি করে দিতে। নারীরাই তাদের শিকার হত সবচেয়ে বেশি। এভাবে বাংলার কত হতভাগিনীর যে কপাল পুড়েছে, সে ইতিহাস আর জানা যাবে না কোন দিন। পিতা-মাতা, স্বামী-সন্তান ছেড়ে তাদের চলে যেতে হত দূর দেশে। আর কখনো আপনজনদের কাছে ফেরা হত না তাদের। লুণ্ঠনের পর যুবক-যুবতীদের হাতের তালু ও পায়ের পাতা ফুটো করে বেত দিয়ে বেঁধে নৌকা বা জাহাজের পাটাতনের নিচে গাদাগাদি করে ফেলে রাখত হাঁস-মুরগির মত। এ বন্দর থেকে আরেক বন্দরে নিয়ে যেত তাদের বিক্রি করার জন্য। তাদের সঙ্গে এমন আচরণ করা হত, জীব-যন্তুর সঙ্গেও তেমন আচরণ করতে যে কোন মানুষেরই বিবেকে বাধে। মগদের অবশ্য বিবেক বলে, হূদয় বলে কিছু ছিল না। এমন জঘন্য ও পিশাচ প্রকৃতির মানুষ পৃথিবীতে সচরাচর দেখা যায় না। পর্যটক সোবাস্তিয়ান মানরিকের বিবরণে আছে, ১৬২৯ থেকে ১৬৩৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে ১৮ হাজার মানুষ ধরে নিয়ে গিয়ে দিয়াঙ্গা ও আরাকানে বিক্রি করা হয়েছিল। তবে বাংলাদেশে এসব অপকর্মে পায়োনিয়ার ছিল পর্তুগিজ জলদস্যুরা। তারাই আগে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করে।

কথায় বলে রতনে রতন চেনে। কথাটা পর্তুগিজ জলদস্যু আর মগদের বেলায় ষোল আনা খাটে। পর্তুগিজ জলদস্যুরা যখন চট্টগ্রাম পেরিয়ে আরাকানে পৌঁছাল, মগদের সঙ্গে দ্রুতই গলায় গলায় ভাব হয়ে গেল তাদের। এই উভয় জাতিই পরিবার-পরিজন নিয়ে নৌকা বা জাহাজে যাযাবর জীবন যাপন করত এবং লুটপাট, ডাকাতি, অপহরণ—ইত্যাদিই ছিল তাদের মূল পেশা। ফলে এই দুই ত্রাস একত্র হতে পেরে বাংলার বুকে অপকর্মের বন্যা বইয়ে দিল। যামিনীমোহন ঘোষের ‘মগ রেইডার্স ইন বেঙ্গল’ এবং বার্নিয়েরের ভ্রমণকাহিনীতে মগদের অত্যাচারের কাহিনী পড়লে আজো গা শিউরে ওঠে। শিহাবউদ্দিন মোহম্মদ তালিশ নামে মীর জুমলার এক রাজকর্মচারীর লেখাতেও বাঙ্গালিদের ওপর মগদের নির্মম অত্যাচারের বিবরণ আছে। বারোভূঁইয়ারা এসব মগ ও পর্তুগিজ জলদস্যু দমনে যথাসাধ্য চেষ্টা করতেন বটে তবে তাদের পক্ষে পুরোপুরি দমন করা সম্ভব হয়নি। বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠালগ্নে বারোভূঁইয়ারা দুর্বল হয়ে পড়লে মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যায়। মোগল আমলেই মগরা তিন তিনবার ঢাকা লুণ্ঠন করে। যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাসে লেখা হয়েছে, ‘নবাব খানজাদ খাঁ এরূপ ভীরু স্বভারের লোক ছিলেন যে, তিনি মগের ভয়ে ঢাকা নগরীতে অবস্থান করিতেন না। মোল্লা মুরশিদ ও হাকিম হায়দারকে ঢাকায় প্রতিনিধি নিযুক্ত করিয়া তিনি রাজমহলে অবস্থান করিতেন।’ মগরা ঢাকা আক্রমণ করলে এই দুই প্রতিনিধি নগরী রক্ষায় যথাসাধ্য চেষ্টা করে ব্যর্থ হন। যতীন্দ্রমোহন লিখেছেন, ‘মগী সৈন্যের তাণ্ডব নৃত্যে ঢাকা শহর টলটলায়মান হইয়াছিল। উহারা নগর ভস্মসাত্ করিয়া প্রচুর ধনরাশি লুণ্ঠন ও আবালবৃদ্ধনির্বিশেষে বহুলোক বন্দী করিয়া চট্টগ্রাম প্রদেশে লইয়া যায়।’ ইতিহাসে তিনবার ঢাকা লুণ্ঠনের উল্লেখ থাকলেও কেবল ১৬২০ সালে হামলার বিবরণ পাওয়া যায়।

বাংলার সুবেদার শায়েস্তা খাঁ’র অন্যতম মহত্ কীর্তি হল এই মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের কবল থেকে এদেশের বাসিন্দাদের রক্ষা করা। ১৬৬৪ সালে বাংলার শাসনভার হাতে নিয়েই তিনি প্রথম নজর দেন এসব ইতর জলদস্যু দমনে। ১৬৬৫ সালে তিনি এদের বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং ১৬৬৬ সালে চট্টগ্রাম জয়ের মাধ্যমে তিনি এদের সমূলে বিনাশ করেন। বাংলায় অর্ধশতাব্দী জুড়ে চলে আসা ‘মগের মুল্লুকের’ অবসান ঘটে তার এই অভিযানেই। এজন্য শায়েস্তা খাঁ এদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

ঢাকা নগরীতে মগবাজার নামের সঙ্গে মিশে আছে এই মগদেরই স্মৃতি। তবে তারা এই জায়গাটি দখল করে বসেছিল, তা নয়। এই নামের উত্পত্তি কিভাবে, তা নিয়ে একাধিক মত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য হল, ইংরেজ আমলে আরাকান থেকে কিছু মগ ব্রিটিশ রাজের আশ্রয় কামনা করেছিল। ব্রিটিশ কর্তৃপক্ষ তত্কালীন ঢাকা শহর থেকে তিন মাইল উত্তরে তাদের বসবাসের ব্যবস্থা করেন। সেই মগরা যেখানে বসবাস করত, সেই এলাকাটিই এখন সবার কাছে মগবাজার নামে পরিচিত।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×