সদ্য স্বাধীন দেশ বাংলাদেশ।যুদ্ধ বিধ্বস্ত দেশে দরকার টাকা,প্রয়োজনীয় জ্বালানী সম্পদ।বঙ্গবন্ধু তাই চিন্তা করলেন সমুদ্রে জ্বালানী অনুসন্ধানের।আন্তজার্তিক টেন্ডার ডাকা হলে কাজ পেলে ইউরোপের এক কোম্পানি।এতে যথারীতি প্রতিবেশী রাষ্ট্র ভারত ক্ষুদ্ধ হলো।কত বড় সাহস! পুচকে দেশ আমাদের হটিয়ে ইউরোপকে কাজ দেয়।ইউরোপিয়ান কোম্পানি যথারীতি অনুসন্ধান এর জন্য কিছু যন্ত্রপাতি স্থাপন করে সুন্দরবনের কিছু অদূরে বরগুনাতে।কিন্তু রাতের আধারে চোরের মতো ভারতীয় নৌবাহিনীর দুটি গানবোট প্রকৌশলীদের উঠিয়ে নিয়ে যায় এবং বিস্ফোরক দিয়ে রিগ ভেঙ্গে দেয়।
এই খবর শুনে যথারীতি বঙ্গবন্ধু ক্ষুদ্ধ হন।তিনি ইন্ডিয়ার রক্তচক্ষু উপেক্ষা করে বন্ধুত্বের ডাইভারসিটি করেন এবং লাহোর গমন করেন।এবং নৌ শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আগস্টে দুটি ফ্রিগেট কেনার চুক্তি করেন।হয়তো এই কারনেই বঙ্গবন্ধু হত্যার পর দূত পাঠিয়ে মোশতাককে মৌন সমর্থন ও দুই খুনিকে আশ্রয় দেয় ইন্ডিয়া।
(সূত্র:Indo-bangla relation,বঙ্গবন্ধু হত্যাকান্ডের দলিলপত্র-অধ্যাপক আবু সাইয়িদ)
সংগ্রহ-Shofiul Haque (BGDF)
কৃতজ্ঞতা: ফরহাদ হাসান
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।








