somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিংগাদের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়ায় অনেকটা সচেতনবৃত্তির সাথে 'হেইট ক্রাইম' চলছে।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোহিংগাদের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়ায় অনেকটা সচেতনবৃত্তির সাথে 'হেইট ক্রাইম' চলছে। একটা বিশাল জনগোষ্ঠীর বিচ্ছিন্ন দুয়েকটা অপরাধ যেভাবে হাইলাইট করা হচ্ছে তা নজিরবিহীন। এক ধরনের মিডিয়া ট্রায়াল চালিয়ে জাতিগতভাবে সম্প্রদায়টিকে 'অপরাধী' হিসেবে প্রমাণের চেষ্টা চলছে।

আর এর প্রচারে, এ ব্যাপারে সোশাল মিডিয়ায় বিস্তর সহযোগিতা করছে স্বভাবজাতভাবে যারা ইসলাম আর মুসলমানের গুষ্টি উদ্ধার করলে বাঁচে সে রকম একটি শ্রেণি। গোঁড়ায় হাস্যকর কিছু প্রতিবেদন দেখেছি আমরা, "জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে আগ্রহী নয় রোহিঙ্গারা' এ জাতীয় সংবাদ দেখেছি। যখন তারা প্রত্যেকেই আহত, বিধ্বস্ত, ক্লান্ত এমনকি তাদের থাকবার মত তাবুও তৈরি হয় নি সে সময়টাতেও।
অবাক হতে হয়, যাঁদের খাবার নেই, যারা কেউ আহত, কারো স্বজনহ নিহত, যাঁদের মাথায় কোনও ঢাকনা নেই, খোলা আকাশে আশ্রিত, তাদের আপনি কনডম বিলোবেন আর তারা লাইন ধরে তা নেবে এটা কী করে প্রত্যাশা করে আমাদের মিডিয়া এবং এনজিওবাদীরা? তখন বুঝতে অসুবিধে হয়েছিল এই দু আনার ফালতু খবর কেন ষোল আনার কভারেজ দিচ্ছিল মিডিয়া, কিন্তু এখন তা স্পষ্ট হয়েছে।
সম্প্রতি মিডিয়া রিপোর্ট করছে, টিভিতে লম্বা কভার হচ্ছে, রোহিঙ্গারা বাংলাদেশে এইডস ছড়াচ্ছে। একটা বহুল প্রদর্শিত সংবাদভিত্তিক টিভি রিপোর্ট করেছে- "রোহিঙ্গাদের মধ্যে বাড়ছে এইডস রোগীর সংখ্যা, ঝুঁকিতে বাংলাদেশ।" যেন এইডস এমন রোগ যে একদিনে, এক মাসে ছড়িয়ে পড়ে! অথচ এই রোগ সুপ্ত অবস্থায় থাকে ২-৬ বছর। তাহলে কি করে এ কদিনে তা বেড়ে গেল বোধগম্য নয়।
এবার প্রথম খবরের সাথে দেখুন, দুই খবর মিলিতভাবে দেখলে যেন মনে হয় যেন তারা ইচ্ছে করেই বাংলাদেশে এইডস ছড়াচ্ছে। তারা প্রোটেকশন ব্যবহার করছে না। আর বিস্তার ঘটাচ্ছে। এই খবরের দুটো সামাজিক প্রতিক্রিয়া আছে- এর মাধ্যমে বাংলাদেশের জনগণের শত্রু প্রতিপন্ন করা হচ্ছে রোহিঙ্গাদের। দুই বুঝানো হচ্ছে এরা নৈতিক স্খলন ঘটাতেই বাংলাদেশে ঢুকেছে। যে কারো সাথে সঙ্গম করছে আর ভাইরাসটি ছড়িয়ে দিচ্ছে। যেন অবাধ যৌনতাই এদের কাজ।
একটা জনগোষ্ঠীর মধ্য AIDS থাকতেই পারে। নতুন করে আশ্রয় নেওয়া ৬ লাখ রোহিঙ্গার মধ্যে এখন পর্যন্ত এইডস ধরা পড়েছে, ৫৫ জন। অর্থাৎ .০০৯১ পার্সেন্ট এর মত। যেখানে Int Journal of STD and AIDS. যা 2008 May, US National Library of Medicine প্রকাশ করে তাতে বলা হচ্ছে বাংলাদেশে জানুয়ারি থেকে জুন, ২০০৬ এ ১০৩৬৮ টি লোকের উপর তারা গবেষণায় দেখেছে 0.৯ শতাংশ এইডস আক্রান্ত। ঢাকার কোথাও কোথাও এর বিস্তার ৭ শ্তাংশের মত। এছাড়াও বহুজাতিক অনেক প্রতিষ্ঠান পতিতালয়গুলোয়, বিশেষত দিনাজপুরের হিলি-সহ সীমান্তবর্তী অঞ্চলে এইডসের হার ভয়াবহ রকম বেশি বলে তাদের প্রতিবেদনে দেখিয়েছে।
এ নিয়ে আল-জাজিরায় ডকুমেন্টরি হয়, কিন্তু বাংলাদেশের মিডিয়া খিল আঁটে। যত জুজুর ভয় তারা রোহিঙ্গাদের নিয়ে দেখাতে এসেছে। জনসচেতনতা জরুরি রোহিঙ্গাদের বিরুদ্ধে মিডিয়ার যাবতীয় অপচেষ্টার বিরুদ্ধে। এ দেশে অনেক কিছুই সম্ভব। ইজরায়েলের পক্ষে লবিং করে, কারারুদ্ধ হয়েছেন এ দেশে এমন সাংবাদিক সম্পাদকও ছিলেন! এমন অনেকেই হয়ত এখনো সক্রিয়। দু আনার খবর ষোল আনা প্রচারকে আমি সন্দেহ করি। আপনারা?
.
©Arju Ahmad vai
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×