somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: ফেমিনিস্ট ব্যাক্টেরিয়া

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাল টিপের ধ্বজাধারী এক প্রোক্যারিওটিক ফেমিনিস্ট ব্যাক্টেরিয়া একদিন এলো এক শহরে। শহরের নাম "ইউক্যারিওটিক সেল"। শহরের সবাই কেমন জানি মধ্যযুগীয়।

হুহ! পুরাই রাইবোজম-শাসিত একটা সেল।

বেচারা ব্যাক্টেরিয়ার কান্না দেখে কে ? তার কতই না দরদ হয় এই শহরে বাস করা মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড আর লাইসোজোমগুলোর জন্য। বেচারিগুলোকে পুরাই নিজের দাস বানিয়ে রেখেছে এই শহরে। মধ্যযুগীয়, বর্বর কি এক "ইন্ট্রাসেলুলার মেমব্রেন" পরিয়ে নিজের অঙ্গাণুগুলোকে আবদ্ধ করে রেখেছে চার দেয়ালের মাঝে!

না। অনেক হয়েছে। ব্যাক্টেরিয়া এবার ভেবেই নিল, এই বেচারি "ইউক্যারিওটিক অরগান"গুলোকে সে সচেতন করেই ছাড়বে। যেই কথা সেই কাজ।

ব্যাক্টেরিয়া জানে কি করলে কি হবে। শুরু করল ক্লোরোপ্লাস্টকে দিয়ে। "হে সবুজ কণিকাবাহীনি ! তুমি কি জানো এই উদ্ভিদকোষের জন্য তুমি বিনা কারণেই খাদ্য প্রস্তুত করে যাচ্ছো ? এই কোষ তোমাকে মর্যাদা দেয় নি। তোমাকে দুইস্তরের আবরণে বন্দী করেছে। কেন তুমি তবুও এই কোষের জন্য কাজ করছো ?"

ডাল গলে নি। ক্লোরোপ্লাস্ট পাত্তাই দিল না।

মাইটোকন্ড্রিয়ার কাছে যেতে হবে। ব্যাকটেরিয়া সাহস করে গেল। কবির কন্ঠে সুরের সাথে বলল,

"এই মেমব্রেন ছিড়ে ফেল মাইটোকন্ড্রিয়া ;
ভেঙ্গে ফেল ও শিকল

যে মেমব্রেন তোমায় করিয়াছে ভীরু

ওড়াও সে আবরণ,

দূর করে দাও দাসীর চিহ্ন

যত ঝিল্লী ”।

আহ! মাইটোকন্ড্রিয়া মনে হয় খুশি হয়েছে। এবার কাজ হবেই। কিন্তু না। হল না।
মাইটোকন্ড্রিয়া নিজের "ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম" এর কাজে মনোযোগ দিল।

না। ব্যাক্টেরিয়া দমবার পাত্র নয়। এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অরগ্যানটার কাছে যেতে হবে। "ওহে নিউক্লিয়াস! অন্তত তুমি তো শোন। ঝেড়ে ফেলে দাও তোমার এই নিউক্লিয়ার মেমব্রেন। বেরিয়ে আসতে দাও তোমার রেটিকুলামকে। দেখো! সাইটোপ্লাজম কত সুন্দর"।

কিন্তু এ কি? সেও আমলে নিল না। এই সেলটাকে নিয়ে পারা গেল না। রাগ, ক্ষোভ, দুঃখ চেপে ধরেছে ব্যাক্টেরিয়াকে। নিজের উদ্দেশ্যটা পূরণ হল না। এবার জোরে আওয়াজ তুলতেই হবে। নিজের পূর্বপুরুষদের সেই বিখ্যাত আজাইরা বাণী উচ্চারণ করলো, "হে শত শত অঙ্গাণুকে মেমব্রেনের আবরণীতে বন্দী করে রাখা ইউক্যারিওটিক সেল! আমরা কি এমন ইউক্যারিওটিক সেল চেয়েছিলাম ? উত্তর দাও। আমরা কি এমন ইউক্যারিওটিক সেল চেয়েছিলাম? "

ব্যাক্টেরিয়া হতাশ। এই সেলকে সে সুশীল করতে পারলো না। পারলো না নিজের চেতনাবাণী প্রচার করতে !

ইউক্যারিওটিক সেল এবার ধরল ব্যাক্টেরিয়াকে। "জানো ব্যাক্টেরিয়া! আমরা ইউক্যারিওটসরা তোমার চেয়ে বেশী উন্নত। তাই আমাদের "সেলুলার মেমব্রেন" আর "ইন্ট্রাসেলুলার মেমব্রেন" দুটোই আছে । কিন্তু নিজের দিকে তাকাও! তুমি অনুন্নত, বিবেকলুপ্ত, সমাজের কাছে তুমি কীটতুল্য। তুমি কি বুঝবে মেমব্রেনের গুরুত্ব! তোমার কাছে নেই আমার মত কোন উন্নত অরগ্যান। তাই এদের গুরুত্ব কি আর এদের জন্য কেনই বা মেমব্রেন লাগবে তা তুমি কস্মিনকালেও বুঝবে না। তুমি কেবল সেই লেজকাটা শেয়ালের ভূমিকা পালন করছো যে চাই সবাই তার মত অনুন্নত, নীম্ন শ্রেণীর হোক।"

আচ্ছা! সেই দিনের পর কি ব্যাক্টেরিয়ার লজ্জাবোধ হচ্ছিল ?
না। হয় তো সে আবার আসবে। নতুন কোনো রূপে। আর হয় তো আবারো নাকানিচুবানি খেয়ে যাবে।

Credit: ফারহান গনি / #দ্বীনালাপ
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×