তুমি আমার হউ
তোমায় খুজেছিলাম দূর-দূরান্তের বৃক্ষতলে
আমার নির্ঘুম চোখগুলোর আকুতি দেখনি তুমি।
বিশাল ঐ গোলাপ বাগান ডেকেছিল আমায়
কল্পনায় খুজে ফিরেছি তোমার চুলের খোপা।
লালপেড়ে শাড়ীর ঐ পুতুলগুলোর মাঝে খুজেছি মানবী তোমায়
আমার হৃদয়ের হাহাকার পার হতে পারেনি ফার্মগেটের জ্যাম।
কালো মেঘ মনে করিয়েছে তোমার কালো চুল
আমার হাত দুটো হাতড়ে ফিরেছি অসীম-শুন্নে।
শীতল এমন রাতে কলমের কালি চায় বিশ্রাম
নারী তুমি আমার হউ ঘুমাও এ বক্ষে আজীবন।
কবি নয় প্রেমিক
আমি কবি নয় আমি প্রেমিক হতে চেয়েছিলাম।
মিথ্যা বিজ্ঞাপন নয় তোমার হাসিতে খুজেছিলাম সুখ
ভুলেছিলাম ফুলের নাম স্মৃতি জুড়ে চেয়েছিলাম তোমায়,
দুপুরের রোদে নয় তোমার আদ্র বুকে চেয়েছিলাম বিশ্রাম
কষ্ট গুনতে নয় চেয়েছিলাম তোমায় কবিতা শোনাতে।
নিওন লাইট নয় চেয়েছিলাম দিপজালা কুঁড়েঘর
দিন গুনতে নয় তোমার অধরে হারাতে চেয়েছিলাম জীবন।
চাদের প্রহরী হতে নয় আমি চেয়েছিলাম স্বপ্নিল রাত
চোখের জলে নয়, চেয়েছিলাম তোমায় চোখের মণিতে।
কবি নয় আমি হতে চেয়েছিলাম তোমার প্রেমিক।
রাতের কথোপকথন
১০টাঃ তুমি পড়ছ।
১১ টাঃ এল বুঝি ঘুম।
১২ টা তোমার হৃদয় টা নিলাম ধার।
১ টাঃ আমার হৃদয় পেল সখ্য।
২ টাঃ কথার ঝুড়ি হল কিবা শেষ!
৩ টাঃ কখন যেন নিদ্রা গেল চোখ।
৪ টাঃ তোমার কানে বলে এলেম ভালোবাসি
ফিরিয়ে দিলেম তোমার হৃদয়।
৫ টাঃ তুমি সপ্ন মাঝে দেখলে আমায়।
৬ টাঃ সাক্ষী চাঁদ সূর্যকে বলে গেল উপাখ্যান।
৭ টাঃ তুমি টিস্যু পেপার দিয়ে মুছে ফেললে স্মৃতি,
হারিয়ে গেলাম আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

