somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান হন, মাইক্রোম্যাক্স এর প্রতারণা থেকে বাঁচুন।

২১ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকটা বিপদে পড়েই ব্লগ লিখতে বসা। মনের কষ্ট অন্য সবার সাথে শেয়ার করলে কষ্টটা একটু হাল্কা হবে এটাই আশা। আর হ্যাঁ, অবশ্যই আপনারা সাবধান হবেন এবং ভাল থাকবেন এমন ইচ্ছা নিয়েই এই পোস্ট টা লেখা।

এইতো তিন দিন আগের কথা, গিয়েছিলাম মাইক্রোম্যাক্স এর বসুন্ধরা সিটি সার্ভিস সেন্টার এ। আমার ১২ই মার্চ ২০১২ তে কেনা Micromax X395 মোবাইল সেটটার ডিসপ্লে তে একটা প্রবলেম হউয়ায় ওয়ারেন্টি সার্ভিস নিতে। ওখানে উপস্থিত "customer care manager - madam" আমাকে বললেন এই সেট টা সহ আরো ২২ টা সেট ১৮ মাস আগ থেকে বাংলাদেশ এ supply বন্ধ আছে, so আমি warranty পাবোনা। এবং সে আমাকে মাইক্রোম্যাক্স এর ফেসবুক পেজ এবং বনানীর অফিস এ যোগাযোগ করতে বলে।

আমি তাকে বললাম যে এই সেট কেনার দিন ই পেপার এ সেট এর বিজ্ঞাপন ছিল এটা মাইক্রোম্যাক্স এশিয়া কাপ ২০১২ এর সময় কেনা। তিনি আমার সাথে কথা বলতে চাইলেন না এবং পুনরায় মাইক্রোম্যাক্স এর ফেসবুক পেজ এবং বনানীর অফিস এ যোগাযোগ করতে বলে। আমি তখন ই বনানীর অফিস এ কল দিলে কেউ রিসিভ করল না এমন কি পরের দিন ও কেউ রিসিভ করল না। আর মাইক্রোম্যাক্স এর ফেসবুক পেজ এ সমস্যা জানালেও কোন সাহায্য পাওয়া গেল না। এখানে আমি ফেসবুক পেজ এর স্ক্রিনশট দিলাম।

আসল ঘটনা হল ফেসবুক পেজ এ মাইক্রোম্যাক্স এর এডমিন এর লাস্ট পোস্ট যে কবে ছিল এটাই খুজে পাওা যায়না। অসংখ্য মানুষ হাজারো সমস্যার কথা বলছে কিন্তু কোন সমাধান নাই। ফেসবুক পেজ এর লিঙ্ক............ http://www.facebook.com/micromaxBG

ওহ সবচেয়ে মজার ব্যাপার হল ১২ই মার্চ ২০১২ এর বাংলাদেশ প্রতিদিন এর দশম পেজ এ Micromax X395 এর বিজ্ঞাপন ছিল এবং Micromax এর ফেসবুক পেজ এর ১২ই মার্চ ২০১২ এর স্ট্যাটাস এবং এশিয়া কাপ অফার নামে এই সেটের বিজ্ঞাপন ছিল এবং আছে। বাংলাদেশ প্রতিদিন এর লিঙ্ক Click This Link



তো এখন কি বলবেন রাগে চুল ছিঁড়বো নাকি ওদের নাম এ মামলা করবো? নাহ এ দুয়ে কোন লাভ নাই। আপনার কাছে তৃতীয় পন্থা থাকলে জানাবেন আর ওয়ারেন্টি চাইতে গেলে টিনের চশমা পরা কোম্পানি গুলা থেকে সাবধান হবেন। বানান এ ভুল হলে ক্ষমা করবেন। আপনার কোন কনফিউশন হলে কমেন্ট করতে ভুলবেন না।

[পোস্ট টি একি সাথে somewhereinblog, bdnews24 ব্লগ, প্রথম আলো ব্লগ এবং টেকটিউনস এ প্রকাশিত।]
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৪৫
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×