somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ.....!!!

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন অফিসের গাড়িতে বাসায় ফিরছিলাম। টঙ্গী কলেজগেটের আশেপাশে কোন এক যায়গায় জ্যামে আটকে আছি। আমাদের গাড়ির পাশে পুলিশের একটি পিকআপ ভ্যান জ্যামে আটকা পড়ে আছে। পুলিশের গাড়ি দেখেই আমাদের মার্চেন্ডাইজার শিমুল ভাইয়ের মন্তব্য "ঐগুলা মানুষ না। কুত্তা..!! ঐগুলারে দেখলেই মুখে থুতু চলে আসে। কুত্তা বল্লে কুত্তারও অসম্মান করা হয়" পুরা গাড়ির মানুষ আমরা চুপ হয়ে গেলাম। তার বলাতেই যেন এক প্রচন্ডরকম ঘৃণা প্রকাশ পাচ্ছিল। এরকম আলোচনায় নিজের পরিবারে কেউ পুলিশ আছে এরকম কথা মনে পড়লেই কেমন জানি অস্বস্থিতে পড়ি। কিছুখক্ষণ চুপ থেকে অবশ্য আমিও আলোচনায় যোগ দিলাম। বন্ধু বান্ধবের মধ্যে যাদের বাবা, ভাই বা আত্বীয় স্বজন (ঘনিষ্ঠ) কেউ পুলিশে আছে তারা সবসময়ই এরকম আলোচনার সময় আগেই বলে নেন যে "আমার বাবা সৎ পুলিশ অফিসার"। তার মানে সব পুলিশই খারাপ কিন্তু আমার বাবা/ভাই নন। আজকে রাজশাহীতে শিবিরের পোলাপানরা একপুলিশকে পিটিয়ে আধামরা করছে। মিডিয়াগুলা আর সেই সাথে আওয়ামলীগাররাতো অবশ্যই,শিবিরের এহেন কর্মকান্ডকে ব্যাপক অমানবিক বলে আখ্যায়িত করবেন। ঘটনা যেহেতু রাজশাহীতে আর শালবাগান এলাকায় তাই প্রথমেই আমি বন্ধু সিফাতকে ফোন দিলাম-
-"কিরে খুব নাকি মাইরপিট চলছে তোর বাড়ির সামনে?"
- "আর কইসনা, যে মাইর দিলরে ভাই"
-আমি বল্লাম, কি দিয়া?
-"খালি হাত আর হেলমেট দিয়া" পরে অবশ্য দেখলাম ইট দিয়েও মারছে।"
- যাই হোক সিফাত জানাল যে পরে ও নাকি দৌড় দিয়ে গিয়ে আহত পুলিশকে সাহায্যও করছে। আমি একটু হাসলাম। কারণ সিফাতের চাচা রাজশাহীর সাবেক মেয়র এবং সংসদ সদস্য আর বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। সুতরাং তার অবস্থানে থেকে এরকম পুলিশ সেবা করার বিষয়টা নিয়ে একটু হাসলাম।
-বল্লাম বাহ্‌ খুব পুলিশ সেবা করছিস তাইলে?
-"আরে না, পুলিশ সেবা না দোস্ত মানুষ সেবা করলাম"
পরে অবশ্য টিভিতে সব ভিডিওতেই সিফাতের ফুটেজ দেখলাম। বিকেল বেলা সিফাতকে আবার ফোন দিলাম। ও জানাল আহত পুলিশ সদস্য আমাদের এক বন্ধু "রনি"-র বাবা আর রনিও ছাত্রদল এবং বিএনপি করে।
এবার হয়ত আওয়ামলীগাররা আর আহত পুলিশ সদস্যকে নিয়ে আগ্রহ হারাবেন, উনি বিএনপি সমর্থক বলে। যাই হোক আজ আহত পুলিশকে সাহায্যে জন্য এখনও কিছু মানুষ সাহায্যের হাত বাড়ায়। কিন্তু দূর্ভাগ্য আমাদের এই যে "কুত্তা পুলিশগুলো দশজন বিশজন মিলে একজনকে বুট দিয়ে, লাঠি দিয়ে, শটগান আর চাইনিজ রাইফেলের বাট দিয়ে পিটিয়ে আহত করেই ক্ষান্ত হয়নি, হ্যান্ডকাফ পরানো অবস্থাই পায়ে/মাথায় শটগান লাগিয়ে গুলিও করেছে অসংখ্য যায়গায়" পুলিশ নাকি জন গনের জানমালের নিরাপত্তা দিতেই এমন এ্যাকশানে যায়। বুঝে পায় না যে মানুষগুলোকে গুলি করে হত্যা করা হল তারা জনগণের কাতারে পড়ে কি না??? আর তারা যখন পুলিশের শটগান, চাইনিগ রাইফেল, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গ্যাস গ্রেনেড, জল কামানের বিরুদ্ধে ইট, গুলতি, লাঠি, পটকা সদৃস ককটেল নিয়ে প্রতিরোধে নামে তখনও অবাক হই এই ভেবে যে এরা পাগল কি না"!!??
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×