
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সব দেখি তা না না না।
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
এই ভ্রমও তো গেল না।
লালনের গানে মানুষ ও তার সমাজই ছিল মুখ্য। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ। তিনি সবকিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন।তার বহু গানে এই মনের মানুষের প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। তিনি বিশ্বাস করতেন মনের মানুষের কোন ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ, কূল নেই। মানুষের দৃশ্যমান শরীর এবং অদৃশ্য মনের মানুষ পরস্পর বিচ্ছিন্ন। সকল মানুষের মনে আল্লাহ বাস করেন। লালন, মানব আত্মাকে বিবেচনা করেছেন রহস্যময়, অজানা এবং অস্পৃশ্য এক সত্তা রূপে। খাঁচার ভিতর অচিন পাখি গানে তিনি মনের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সাথে, যা সহজেই খাঁচা রূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু তবুও একে বন্দি করে রাখা যায় না।
আর এিই অচিন পাখি গান এর সাথে মিল রেখে আমাদের ফোক নাইট অচিন পাখি
ফেসবুক ইভেন্ট : অচিন পাখি
ভ্যানু: জেলা শিল্পকলা একাডেমি, চট্রগ্রাম।
গেট ওপেন: সন্ধ্যা ৬ টা।
আপনারা স্বপরিবারে ও স্ববান্ধবে আমন্ত্রিত।
লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন, মানুষের প্রতিবাদহীনতা, ধর্মীয় গোঁড়ামি-কুসংস্কার, লোভ, আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সমাজ বিকাশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সমাজের নানান কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে করেছেন প্রশ্নবিদ্ধ। আর সে কারণেই লালনের সেই সংগ্রামে বহু শিষ্ট ভূস্বামী, ঐতিহাসিক, সম্পাদক, বুদ্ধিজীবী, লেখক এমনকি গ্রামের নিরক্ষর সাধারণ মানুষও আকৃষ্ট হয়েছিলেন ।
অনুষ্ঠানের মুল আয়োজক যেহেতু সামুর একজন অখ্যাত ব্লগার তাই চট্রগ্রামে অবস্থানরত সকল ব্লগার দের সম্মান প্রদানে কোন ত্রুটি হবেনা ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে গান পরিবেশন করবেন চ্যানেল আই বাংলার গানের লালন শিল্পী শাহরিয়ার চৌধুরী ও জনপ্রিয় সংগীত শিল্পী লুবনা জান্নাত।
লালন গানের সাথে ফ্যাশান প্যারেডে করিওগ্রাফি ও স্টাইলিং এ থাকবেন মিস বাংলাদেশ লিনা খান
আপনারা স্বপরিবারে স্ববান্ধবে আমন্ত্রিত ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


