somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

স্বপ্ন বেচার চোরাকারবার,জায়গাতো নেই তোমার আমার ,চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গি।

২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি সকল ধর্ম ও ধর্মাবলম্বী ও তাদের বিশ্বাসকে শ্রদ্ধা করি। আমার ৩ জন বেস্ট ফ্রেন্ড এর নামঃ বিশ্বজিৎ ঘোষ, মুক্তা রায়, অম্বিকা দাস।বেস্ট ফ্রেন্ড শুধু নয়, জীবনের অংশ বলা যায়। ওদের বাদ দিয়ে আমার বাসায় অফিসে কোন সেলিব্রশন কখনো হয়নি।।তাই প্লিজ আমাকে ভুল বুঝবেন না। মৌলবাদীরা যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন করে আমি সংখ্যালঘুদের পক্ষে দাড়াই, কারণ মুসলিম দের নেতা মুহাম্মদ সঃ কেয়ামতের দিন সেসব ধর্মান্ধদের বিপক্ষে সাক্ষী দিবেন যারা অন্য ধর্মের লোকেদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে।

গতকাল ছিল কালী পূজা।পোস্টের ছবিটি নাকি কালী পূজার থিম। দেখা যাচ্ছে দেবী কালী রূপে একজন ফেয়ার এন্ড গ্লো এর ডিব্বা পা দিয়ে পাড়া দিচ্ছেন। অর্থাৎ এসব ফর্সাকারী ক্রিম নারীদের মধ্যে বর্ণ বৈষম্য সৃষ্টি করছে। কালো মেয়েদের অপমান করছে।ফর্সা হওয়ার প্রলোভন দেখিয়ে যারা ফর্সা নয় তাদের অপমান ও ছোট করছে।

অথচ সত্যটা হলো মেয়েরা সুন্দর হওয়ার প্রতিযোগিতা করছে কেন? কারণ আমাদের পুরুষরা ফর্সা পছন্দ করছে।কালো মেয়েদের ইগনোর করছে। অথচ সুন্দর- কালো হয়, ফর্সা হয়, শ্যমলা হয়। সুন্দর মানে শুধু ফর্সা নয়। মেক আপ, স্টাইলিং এবং ফটোগ্রাফি যাদুতে যে কোন মেয়েকে সুন্দর করা গেলেও বাস্তবে সুন্দর হতে হলে কিছু প্রসাধনী বাধ্যতামূলক। যেমনঃ সারাদিন অফিসে/বাইরে কাজ করার পর বাসায় ফিরে সবাই ফেসওয়াসটা করেন, ঘুমানোর সময় একটু নাইট ক্রিম /পাউডার ইউজ করেন।বাসা থেকে বের হওয়ার সময় একটু সান ক্রিম, স্কিন প্রোটেক্টিং লোশন, ফেস ক্রিম (ফেয়ার এন্ড গ্লো টাইপ) প্রসাধনী ইউজ করেন। আপনি বডি স্প্রে/ডিই ইউজ না করলে সারাদিন যেম ঘামের দুগর্ন্ধ আপনাকে বিব্রত করে, একদিন দাত ব্রাশ না করে ঘর থেকে বের হলে যেমন আনইজি লাগে মুখ থেকে গন্ধ বের ফেস ক্রিমও একই রখম। ফেস হালকা গ্লো করে। এন্ড ইটস টোট্যালি ওকে।

ছবিটি মনে হয়না কালী পূজা উপলক্ষে হিন্দুরা নেটে ভাইরাল করছে। হতে পারে হুজুররা হিন্দুদের প্রশ্নবিদ্ধ করার জন্য এটা করছে অথবা ফেয়ার এন্ড গ্লো ডিলাররা নেগেটিভ মার্কেটিং করসে।

যাই হোক। শেষ কথা হলো কোন ক্রিম কাউকে ফর্সা করতে বা চেহারায় গ্লো আনতে পারেনা। চেহেরায় গ্লো আনার জন্য মেয়েরা যেসব পদ্ধতি এপ্লায় করেন সেগুলোর মধ্যে ফেস গ্লো ক্রিম ইউজ করা একটি মাত্র। নীচের ছবিটি দেখুন। ছবিতে একটি শ্যামলা মেয়েকে ফর্সা দেখাচ্ছে। সে কিন্তু মেক আপ নিয়েছে বলেই এমন ফর্সা দেখাচ্ছে তা নয়। সে বিভিন্ন প্রসাধনী ফেসিয়াল ই করে ত্বকের নিয়মিত যত্ন নিয়েছে তাই ছবিতে তাকে সুন্দর দেখাচ্ছে।



আমরা না বুঝে ফর্সা মেয়েদের বা নিষ্টুর পুরুষ শাসিত সমাজে নিরুপায় হয়ে ফর্সা হতে চাওয়া মেয়েদের কটুকথা না শোনাই। নির্মম হলেও সত্য যে মেয়েরা - পুরুষ /জব/বর্তমান পৃথিবীর সাথে নিজেকে মানানসই করতে ফর্সা হওয়ার ক্রিম কিনেন। ব্যবসায়ীরা তো সে সুযোগকে কাজে লাগাবেই। পৃথিবীর ৯৯% ই তো সুযোগ সন্ধানী কোন না কোন ভাবে। এই ব্লগেই দেখুন না একটু সুযোগ পেলেই আপনাকে গালি দিতে অপমান করতে দেরী করেনা অনেকেই। শুধু ব্যবসায়ীরা সুযোগ নিলে আমরা হাউকাউ করি অথচ পৃথিবীর সকলেই কোন না কোন ভাবে সুযোগ সন্ধানী।

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×