somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

পেট ফুরেদ্দে তোয়ারলাই ♥️

১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চট্টগ্রামের ভাষা যারা বুঝেন না তাদের জন্য শিরোনাম এর ভাষাটি বুঝা সহজ হবেনা। কারণ এটি চাটগাঁইয়া ভাষা। যার শুদ্ধ রূপ হবেঃ তোমার কথা খুব মনে পড়ছে। ইংলিশে মিসিং ইউ ব্যাডলি।

ফেসবুকে, ইউটুবে, ইনস্টাগ্রামে অনেকেই দেখেছেন শিরোনামে লেখা লাইন গুলো একটি চাটগাঁইয়া গানের লিরিক্স যা বর্তমানে বেশ ভাইরাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েরাই গানটির মউজিক ভিডিও এর মডেল। একবার বিশ্বকাপ ক্রিকেটের সময় দেশের সব বিদ্যালয়ের ছাত্রগণ একটি গানের সাথে নাচ করেছিল। অনেকদিন পর - চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড তারকা "পার্থ বড়ুয়া ও ক্লোজ আপ ওয়ান তারকা নিশিথা বড়ুয়া " - এই গানটি চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় গুলোতে খুব জনপ্রিয়তা পেয়েছে। যদিও এটি চট্টগ্রামের একটি আঞ্চলিক গান, তবুও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গানের সাথে নাচ করার ফলে, খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে।

এরকম আরও একটি চট্টগ্রামের ভাষায় গান আছে - "কইলজার ভেতর গাথি রাইক্কুম তোয়ারে"। এই গানটি আমার কাছে বেশ স্মরণীয়।




সামুতে একজন ব্লগার আছেন। ক্লে ডল।গতকাল উনাকে অনলাইনে দেখে পোস্টটি লিখতে ইচ্ছা হলো। অসাধারণ কবিতা লিখেন।।আমি আমার এক ক্রাশকে ইমপ্রেস করার সময় উনার কবিতা অনুমতি নিয়ে কপি করে ফেবুর ছবিতে ক্যাপশন দিয়েছিলাম। ক্রাশ ইম্প্রেসড হয়ে জিএফ না হলেও বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশী কিছু হয়েছে। আসলে এরকম একজন বন্ধু থাকলে জিএফ লাগেনা।



শীতকালের বিকাল গড়িয়ে সন্ধ্যা আমার কাছে বেশ স্মৃতিময়। বিশেষ করে সন্ধ্যা নামার আগ মুহুর্ত।ও তখন ছাদে যেতো আর আনি ওর বাসার নীচে যেতাম। ওকে দেখতাম। কখনো রিক্সায় ঘুরতাম। চট্টগ্রামের টাইগার পাসে একজন মিঠাই মিশ্রিত ভাপা পিঠা বিক্রি করেন শীত কালে। অসাধারণ খেতে। ওকে নিয়ে রিক্সায়/বাইকে করে সেখানে পিঠা খেতে যেতাম। সন্ধ্যার পর কুয়াশায় ঢেকে যেতো চিরচেনা শহরের রাস্তা গুলো। মাঠগুলো ঢেকে যেতো কুয়াশার সাদা আবরণে। চাঁদের কীরণ যখন ওর মুখে পড়তো মনে হতো মুখখানি যেনো প্রকৃতির মাধুরী দিয়ে গড়া একটি উজ্জ্বল নক্ষত্র। তখন তো অনেক শীত পড়তো, ওর হাত ধরার অনুভূতি ছিল " হিমালয়ার পাহাড়ের চূড়ার কনকনে শীতের তীব্রতার মাঝে মাটির পেয়ালায় এককাপ গরম চায়ের মতো।

ব্লগার শাহ আজিজ ভাই এর ফেবুতে শেয়ার দেয়া - দুটি ছবির ১ টি ভাপা পিঠা দেখে সে স্মৃতি মনে পড়ছে। বিল্ডিংং এর ছবিটি দেখে তার পড়ন্ত বিকেলে ছাদে ওঠা মিস করছিলাম। ছবিতে যাকে নিয়ে পোস্টটি লিখছি সে। আজিজ ভাই ছবিগুলো সত্যি সুন্দর তুলেছেন। পোস্টে ব্যবহৃত ছবি গুলোর মধ্যে ভাপা পিঠা ও পড়ন্ড বিকেলে ঢাকা ছবি দুইটি শাহ আজিজ ভাই এর ফেবু ওয়াল থেকে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৪
১০টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য ট্রাম্প, তাহলে আমি আমার... ...বাকিটুকু পড়ুন

×