somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

"ভুমিকম্পের জন্য গায়িকারা দায়ী"

০২ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ সকালে ৫.৬ মাত্রায় ভুমিকম্প হয়েছে। ভোর বেলা তখনও ঘুম থেকে ওঠিনি। অনুভব করলাম খাট সহ পুরা বিল্ডিং কাঁপছে। শুয়েই থাকলাম। ভুমিকম্পে মৃত্যু লেখা থাকলে কেউ বাঁচাতে পারবেনা। দৌড়ে নীচে নামতে গিয়ে হাত পা ভাঙ্গার কোন মানে হয়না।একজন সাধারণ মুসলিম হিসেবে দোয়া পড়া শুরু করলাম। 'হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল - লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ। ' হয়তো কোন একদিন এভাবেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে।

কিন্তু দু:খের বিষয় হলো যখন ভুমিকম্প হয় তখনই এক শ্রেণী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভুমি কম্পের জন্য 'গান-বাজনা-বাদ্য-যন্ত্রকে' দায়ী করে।

একটা হাদীসের রেফারেন্স তারা দেন। রাসুল স: নাকি বলেছেন - "এই উম্মত ভুমিকম্প, বিকৃতি ও পাথর নিক্ষেপের মুখোমুখি হবে, একজন সাহাবী জিজ্ঞেস করলেন সেটা কখন হবে? জবাবে রাসুল স: নাকি বলেছেন যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে মদ্যপানে সয়লাব হবে"।

আচ্ছা শুধু গায়িকা বা মদকে দায়ী করার কি মানে? গায়ক নয় কেন? আর যারা গঞ্জিকা, হেরুইন, ইয়াবা ইত্যাদি সেবন করেন তারাই বা নয় কেন?

মৌলবাদীরা ভূমিকম্পের জন্য শিল্পীদের গানকে দায়ী করে।অথচ এর চেয়ে কত জঘন্য পাপাচার পৃথিবীতে ঘটে। ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানি, সুদ, জুলুম, শিশু বলৎকার, গীবত, হিংসা, নিন্দা এই সব পাপের তুলনায় গান অতি নগন্য। শিল্পীরা শুধু সুরের রাজ্যে হারিয়ে যায়।গান শুনলে মন মন ভালো হয়। কষ্ট গুলো কান্না হয়ে ঝরে পড়ে। একজন মুসলিম হিসেবে যদি মেনেও নেই গান শোনা বা গাওয়া পাপ তবে ভুমিকম্পের জন্য গান গাওয়া গায়ক/গায়িকা হওয়াই একমাত্র দায়ী এটা কি মেনে নেয়ার মতো?

গতরাতে ২ টার দিকে ঘুমাতে যাই। হোমপেজ স্ক্রল করার একটা অসাধারণ রীল দেখলাম। একটি কনসার্টে শিল্পী সুলতানা ইয়াসমিন লাইলা মঞ্চে নেচে নেচে এই গানটি করছেন - "ও পাড়েতে বন্ধুর বাড়ি মাঝখানেতে নদী, সিরনি দিব সারা গায়ে ফিইরা আস যদি " রাতে ১/২ লাইনের রীল দেখে ঘুমিয়ে পড়লাম। সকালে রীলটি আবার খুঁজতে গিয়ে দেখি হোম পেজ ভুমিকম্পময়। মুমিনগণ সমানে ভূমিকম্পেরর জন্য শিল্পীদের দায়ী করছেন। অথচ এসব মুমিনরা স্বয়ং ওয়াজের মঞ্চে হিংসা গীবত করে বিদ্বেষ ছড়িয়ে যে পাপ করে সে তুলনায় গান করা বা শোন কোন পাপই নয়।


হাজার হাজার দর্শক।ঝলমলে লাইটের নিয়ন আলোয় অসাধারণ সুরের সুরের মূর্চ্ছনা। একজন গায়িকা গান নেচে নেচে গান করছেন আর দর্শক শ্রোতারা প্রান ভরে উপভোগ করছেন সে গানের সাথে নাচ। রীলটি দেখে নস্টালজিক হয়ে গেলাম। কি অসাধারণ মঞ্চ মাতানো পারফরম্যান্স!

ইদানীং ব্লগে ইউটুব ভিডিও দিলে এরর দেখাচ্ছে। তাই লিংক দিলাম।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×