somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

ব্লগের কিছু কিছু কবি সাহিত্যিক এর পাহাড়ে চলে যাওয়া উচিত।

২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন। উক্ত ছবিতে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। তার উপরে বাঙালী মেয়েরা শাড়ীতে অতুলনীয়। মেয়েটির মুখ পর্যন্ত দেখা যাচ্ছেনা, অথচ এক অদ্ভুত আকর্ষন কাজ করছে। ছবিটি প্রেমে পড়ার মতো। কবিদের কবিতা গুলোকেও ছবিটিরর মতো প্রেজেন্টেবল্ হতে হবে। কবিতা যদি পাঠককে আকর্ষনই না করে তাহলে উহা লিখে কি লাভ?

পাহাড়ের প্রতি এক অদ্ভুত আকর্ষন আছে আমার। জীবনের প্রথম হাত ধরা এক পাহাড়ি মেয়ের।পাহাড়ি মেয়েরা অসম্ভব ভালো মানুষ ও রিয়েল হয়ে থাকে। ফেক খুবই কম। পাহাড়ি এলাকায় যারা ঘুরতে গেসেন তারা দেখেছেন যে, সন্ধ্যা নামার পতপরই মনে হবে রাত্রি।পাহাড়ি এলাকা গুলোতে সন্ধ্যা নামার দৃশ্য অতুলনীয়। বিশ্বাস করুন - যদি প্রেমিকার পাশে বসে সন্ধ্যার আগ মুহুর্তে সুর্যাস্তের দৃশ্য আপনাকে নস্টালজিক করে দিবে।কোন পাহাড়ের চূড়ায় বসে সন্ধ্যা নামার অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্য একজন সুন্দরী প্রেমিকা, ফ্লাস্ক ভর্তী গরম চা ও সিগারেট (যদি অভ্যাস থাকে) সাথে থাকা বাধ্যতামূলক। তবে যারা একাকিত্ব ভালোবাসেন তারা একা একাও দেখতে পারেন। এই মায়াবী দৃশ্য মিস করার মতো নয়।



পাহাড়ে সন্ধ্যা নামার পরপরই আকাশে চাঁদ ভেসে উঠবে।চাঁদের নীলাভ মিটিমিটি আলো যখন নাম না জানা শত শত গাছ পালা ফুল ফল ফসলের ও বৃক্ষের উপর পড়ে তখন এক অসাধারণ সতেজ ঘ্রাণ আসবে যা পাহাড়ে ছাড়া আর কোথাও নেই। স্বর্গীয় হিমেল বাতাস আপনাকে ছুঁয়ে দিবে। আপনি প্রেমময়ী হয়ে উঠবেন। রাত একটু গভীর হলে শিয়াল সহ বিভিন্ন প্রানীর ডাক শুনতে পাবেন। পাহাড়কে জড়িয়ে ধরা ঝর্নাগুলোর স্বচ্ছ পানির উপর উপর যখন চাঁদের আলো পড়ে তখন আলোর প্রতিফলন মনে কাব্যিকতা ছড়াবে। ঝর্ণাধারা থেকে অবিরাম ভেসে আসা কলকল পানির শব্দ অসাধারণ ছন্দ সৃষ্টি করবে।

আমাদের এই ব্লগে অনেক কবি আছেন। অনেকে অনেক ভালো লিখেন। আবার অনেকে কি লিখেন উনারা নিজেরাও পড়েন কিনা সন্দেহ। সেদিন দেখলাম ব্লগে ১ম পাতার ১৫ টি পোস্টের মধ্যে ৯ টাই কবিতা। দুই একটা কবিতা খুবই ভালো। কিন্তু অধিকাংশ ম্যাওপ্যাও। ম্যাওপ্যাও পোস্ট দিবেন, কেউ না পড়লে দোষ দিবেন বেচারা ব্লগের। বলবেন ব্লগে পাঠক নেই। অথচ আমার ১ দিন আগে দেয়া পোস্ট ৮০০ এর বেশী বার পঠিত হয়েছে। ২০০ বার যদি ব্লগাররা ও যারা মন্তব্য করছেন তারা পড়েন, তাহলে বাকি ৬০০ কি ভুতে পড়ছে?

তাই ম্যাওপ্যাও কবিতা যারা লিখেন তারা পাহাড়ে চলে যেতে পারেন।চাঁদ যখন দূরের পাহাড় গুলোর পেছনে লুকিয়ে যাবে ততই চারদিক নীরব হয়ে যাবে। আমি নিশ্চিত শীতল হাওয়ায় আপনার মন প্রশান্ত হয়ে যাবে।মস্তিষ্ক ও মন কাব্যিক হয়ে উঠবে আর জন্ম নিবে সহস্রা অসাধারণ কবিতা। আর আমার মতো কবিতা লিখতে না পারা কোন প্রেমিক সে কবিতা কপি করে প্রেমিকাকে ইমপ্রেস করবে।

পোস্টটি অতিরিক্ত ম্যাওপ্যাও কবিতা আসার কারণে ব্লগের হোম পেজের আকর্ষণ ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে মনে হল বলে লিখলাম। কেউ কষ্ট পেলে আমি আন্তরিক ভাবে দু:খিত।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩১
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

×