somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

|ঐ একজন, যার উপরে কোনো উপাস্য নাই সেই জানে সব, তাঁর ইশারায় সব চলছে |

২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এটা হইল ইউনাইটেড আর আমিরাতের অত্যন্ত নান্দনিক শারজাহ মসজিদ। এই মসজিদে মাগরিব, ইশা অথবা ফজরের নামাজ জামাতে পড়লে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। মুহুর্তের মধ্যে হৃদয় পবিত্র হয়ে যাবে। মুসলিম মাত্রই এক কথায় বিনা তর্কে একমত অবশ্যই নামাজ একজন মানুষের মনকে বিশুদ্ধ করে।

পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ফজরের নামাজ জামাতে পড়া। বিশেষ করে যখন ঝুম বৃষ্টি হয় ও পানি উঠে যায় এবং শীত কালে। শীতকালে যেখানে সকাল ১১ টাই উঠতে উচ্ছা করেনা সেখানে মসজিদের ইমাম সাহের সবার আগে উঠেন। মুসল্লীরা এসে হাউকাউ করবে বলে আজানের আগেই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করেন। অনেকে এতোটুকু পড়েই আমার পোস্টে কি মন্তব্য করবেন ঠিক করে ফেলছেন। হয়তো বলবেন সারাজীবন মোল্লাদের বিরুদ্ধে হাউকাউ করে এখন আসছে ইমামদের প্রতি মায়া কান্না কাঁদতে।দেখুন আমি অনেকবার বলেছি - ইমাম এবং মোল্লা এক নয়। মোল্লা হল সে যে ভুলভাল ওয়াজ করে, বিজ্ঞানীর ভেক ধরে, বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে তা ১৪০০ বছর আগে কোরানে লিপিবদ্ধকরণ হয়েছে বলে মিথ্যাচার করে। কিছু না জেনে আন্দাজে ফতুয়াবাজী করে, মোস্ট ইম্পর্ট্যান্ট যারা জঙ্গি জামাত শিবির তারাই মোল্লা।

আমাদের সমাজে অনেক ভালো ইমাম আছেন যাদের ইনকাম খুবই কম। দ্রব্যমূল্যের চরম উর্ধগতি। সামান্য বেতন দিয়ে চলা সত্যি কঠিন। ফলে ইমামগন - খতমে কোরান খতমে ব্লা ব্লা, ভুলভস্ল ওয়াজ মাহফিল এর নামে ভাউতাবাজী করে ক্ষেপ মারছেন।অথচ খেয়াল করে দেখবেন - প্রতিটি মসজিদের ১ টি করে কমিটি থাকে। হুদাই মিলাদুন্নবীর মতো অপ্রয়োজনীয় কতগুলো সুন্নত ইবাদতের জন্য ম্যাওপ্যাও করে। মানুষ মিলাদুন্নবীতে ও শুক্রবার যে পরিমাণ দান করে সেগুলো দিয়ে একজন মোয়াজ্জিন ও একজন ইমামকে সম্মানজনক বেতন দেয়া সম্ভব। ইমাম সাহেবের বেতন শুধু ১০/১২ হাজার টাকা কেন হবে বুঝলাম না বিষয়টা। আমার ধারণা মসজিদ কমিটি গুলোর অধিকাংশই নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে। অদ্ভুত বিষয় হলো এসব কমিটিতে যারা থাকে তাদের অধিকাংশই দুষ্ট লোক।আরও আশ্চর্যের বিষয় হইল সমাজের সবচেয়ে বেশী কোরাপ্টেড লোকটা শুধুমাত্র টাকা আছে বলে মসজিদ কমিটির সভাপতি! চট্টগ্রামের অনেক মসজিদে উক্ত সভাপতি - সেক্রেটারি গুলোর জন্য নির্ধারিত জায়গা রাখা হয়। বরাদ্ধকৃত স্থানে সাধারণ মানুষ সাধারণত দাঁড়ান না।

এ এক আজীব দেশ! এদেশের মসজিদ থেকে শুরু করে ফুটফাট সবখানে শুধু অনিয়ম আর ২ নাম্বারি। এসব মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিরা সমাজের মোড়ল। আমি এক মদজিদ কমিটির সভাপতিকে চিনি যে ইমাম সাহেবের গায়ে হাত পর্যন্ত তুলেছে। হক কথা বলার অপরাধে শত শত ইমামের চাকুরী খেয়েছে এসব ২ নাম্বাররা। ইমাম সাহেবেরও পরিবার আছে। তাঁদের ছেলেমেয়েদের পড়ালেখা আছে। মাত্র ৮-১০ হাজার টাকা বেতন বর্তমানে সত্যি খুবই কম হয়ে যায়। আমার ধারণা এসব কমিটি চাইলে ইমামদের বেতন বাড়িয়ে দিতে পারেন। কিন্তু হীন স্বার্থ চরিতার্থ করার লোভে দিবেনা। তাই সরকারের উচিত ইমামদের একটা সম্মানজনক ও মানবিক সেলারী স্কেল নির্ধারণ করা।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৭
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরা ও সিহাহ সিত্তায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৬ আনআম, আয়াত নং ১৫৩ এর অনুবাদ-
১৫৩।আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
দুই বন্য শুকর।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া দুই শুয়োর।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×