somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদের ব্যক্তি মালিকানা ও সাম্প্রতিক বি এন পি

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-চলমান সরকার বিরোধী আন্দোলন কোন ভাবেই জমাতে পারছেনা প্রধান বিরোধী দল বি এন পি । রাজনৈতিক বোদ্ধারা এর পেছনে তৃনমূল কর্মীদের স্বতস্পূর্ত অংশগ্রহন না করাকেই অনেকাংশে দায়ী করছেন । তৃনমূল কর্মীরা দলের প্রান হলেও বর্তমান বি এন পিতে তৃনমূলের ত্যাগী কর্মীদের কোন মূল্যায়ন নেই বললেই চলে । ত্যাগী কর্মীদের অক্লান্ত পরিশ্রমে দলটি বার বার ক্ষম্মতায় গেলেও কর্মীদের অভিযোগ তারা সঠিক মূল্যায়ন পায়নি । একশ্রেণীর নেতাদের আঙ্গুল ফূলে কলাগাছ হয়েছে ।
ক্ষমতার বাইরে গেলে কিছু নেতা আগামিতে কে কোন মন্ত্রনালয় পাবে কে কোন প্রতিষ্ঠানের ঠিকাদারী কাজ পাবে কে কোন টার্মিনালের ইজারা পাবে কে কোন দেশের রাষ্ট্রদূত হবে এসব নিয়ে এতটাই বিভোর থাকে যে আন্দোলন করার ফুসরত মেলেনা । আর একশ্রেনীর মৌসুমী নেতারা বিভিন্ন দিবসে বা নির্বাচনকে সামনে রেখে এলাকায় আসে পোস্টার পেস্টুন দিয়ে সাজিয়ে পেলে গোটা এলাকা । কিছু নেতা উল্যেখ যোগ্য কোন পদ পেলে ডাক ঢোল পিটিয়ে শত শত গাড়ী বহর নিয়ে এলাকায় ফিরে সংবর্ধনা নেয় । এদের কে কোন আন্দোলন সংগ্রামে মিছিল মিটিং হরতালে রাজপথে ভুল্ক্রমেও দেখা যায়না । আর এক শ্রেনীর তোষামোদি নেতা রয়েছেন যারা দলীও চেয়ারপার্সন অথবা কোন শীর্ষনেতার আগমন উপলক্ষে রাস্তার ধারে তোরন,ব্যনার,ফেস্টুন দিয়ে নিজের অবস্থান জানান দেয় । দলের দু একটা গঠন মূলক কর্মসূচী বাস্তবায়নে এদের কোন ভূমিকাই থাকেনা ।
আমার আজকের আলোচনার মূল প্রসঙ্গে আসি । বি এন পিতে ইদানিং পদের ব্যক্তি মালিকানার দীর্ঘ স্থায়িত্ব শুরু হয়েছে । একই ব্যক্তি দীর্ঘদিন একই পদে থাকার পর প্রমোশন হয়ে নতুন পদ পেলেও পূরনো পদটি আর ছাড়তে চায়না । আবার কেউ কেউ এক পদে সন্তূস্ট না হয়ে একাধীক পদ বহন করে । এতে নতুন নেতৃত্ব বিকশিত হবার সূযোগ ণষ্ট হয় যেমন আবার ত্যাগী কর্মীর মূল্যায়ন হয়না তেমনি । পাশাপাশি চেইন অব কমান্ডে তৈরি হয় চরম সমন্বয়হীনতা।
বি এন পির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল একই সাথে ঠাকুরগাও জেলা বি এন পির সভাপতি ও কৃষকদলের সভাপতি । স্থায়ী কমিটির সদস্য ণজরুল ইসলাম খান একই সাথে শ্রমিক দলের সভাপতি । । স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রপিকুল ইসলাম মিয়া আইনজীবি ফোরামের সভাপতি । ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী পাশাপাশি কুমিল্লা জেলা সভাপতি । ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ঢাকা মহানগর সভাপতি । ভাইস চেয়ারম্যান প্রয়াত সাঈদ ইস্কান্দার ফেনী জেলা সভাপতি । চেয়ারপার্সনের উপদেস্টা আমির খসরু চট্রগ্রাম মহানগরী সভাপতি । চেয়ারপার্সনের উপদেস্টা ব্যারিস্টার শাহজাহান ওমর জেলা সভাপতি । ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন জেলা বি এন পির সভাপতি । যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ঢাকা জেলা সেক্রেটারী । যুগ্ম মহাসচিব শাহজাহান নোয়াখালী জেলা সভাপতি । যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দপ্তর সম্পাদক । যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগর সভাপতি । যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকণ আইনজ্জীবি ফোরামের মহাসচিব । সাংগঠনীক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার বরিশাল মহানগর সভাপতি । সাংগঠনীক সম্পাদক নিখোজ ইলিয়াস আলী সিলেট জেলা সভাপতি । অর্থ সম্পাদক আব্দুস সালাম ঢাকা মহাণগর সদস্য সচিব । শিক্ষা সম্পাদক খাইরুল কবির খোকন ণরসিংদি জেলা সভাপতি । প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক নোয়াখালীর সেনবাগ উপজেলা সভাপতি । স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর জেলা সভাপতি । প্রশিক্ষণ সম্পাদক কবীর মুরাদ জিয়া পরিষদ সভাপতি ও ঝিনাইদহ জেলা সভাপতি । সমাজকল্যান সম্পাদক আবুল খায়ের ভূইয়্যা লক্ষীপুর জেলা সভাপতি । সহ সমাজকল্যান সম্পাদক মোঃ সাহাবুদ্দীন ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক । আইন সম্পাদক তৈমুর আলম খন্দকার নারায়নগঞ্জ জেলা সভাপতি ।
এভাবে আরো অনেকেই একাধীক পদে রয়েছেন । তাহলে কি দেশের বৃহত্তম এই রাজনৈতীক দলে যোগ্য নেতৃত্তের অভাবে একই ব্যক্তিকে একাধিক পদ দেওয়া হচ্ছে নাকি কতিপয় নেতার কাছে দল জিম্মি হয়ে আছে , এমণ প্রশ্ন তৃনমুল কর্মীদের ।
একই ব্যক্তিকে একাধীক পদ না দিয়ে ত্যাগী কর্মীদের মুল্যায়ন করা হলে হয়ত দলের কর্মকান্ড আরো গতিশীল হতো ।
২০/০৯/২০১৩ইং
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×