somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন স্যার এর হিমুর সাথে এইটা মিলাবেন না।উনার টা অনেক অনেক বেস্ট।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিমুর ক্রিকেট খেলা দেখা ( পর্ব-১)
উৎসর্গ- হুমায়ূন স্যার �
- - - - -
আমার নাম হিমালয়। ডাক নাম হিমু।আমার অবস্থান এখন কলাবাগান এলাকায়। এলাকার নাম কলাবাগান কিন্তু কোন কলাবাগান চোখে পড়ছে না।এমন আরো অনেক জায়গা আছে যেগুলোর নামের সাথে জায়গার কোন মিল নেই যেমন হাতিরঝিল।
.
.
সেদিন মাজেদা খালার বাসায় গিয়েছিলাম, আমাকে ৫০০ টাকা দিল। মাঝে মাঝেই দেয়,মা- বাবা হীন দেখেই হয়তো ওনার দয়া হয়।বাদলের রুমে গিয়ে দেখি সে বাংলাদেশ বনাম আফগানিস্তান এর ক্রিকেট খেলা দেখছে।সে কি প্রশংসা বাংলাদেশ ক্রিকেট দলের।আমার তেমন একটা খেলা দেখা হয় না তবুও ক্রিকেটের নিয়ম গুলো জানি।কারণ মহাপুরুষদের সবকিছু জানতে হয়।ক্রিকেট ই একমাত্র খেলা যেখানে বাংলাদেশের পুরো ৪৮ কোটি মানুষকে একসাথে করে, একসাথে কথা বলতে বাধ্য করে। ৪৮ কোটি কেন বললাম বুঝলেন না?
২০১২ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ৩ প্রধান একই স্টেডিয়ামে খেলা দেখে ছিল।আর বাংলাদেশ কোন ম্যাচ জিতলেই টিভি, পত্রিকায় ব্রেকিং নিউজ এসে পরে, ওমুক দলের সাথে এত উইকেটে বা এত রানে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং বি এন পি চেয়ারপার্সন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।আমাদের ৩ প্রধান ই সবসময় দাবী করে তাদের সাথে ১৬ কোটি মানুষ আছে, সূতরাং ১৬*৩=৪৮।
.
.
কলাবাগান থেকে মিরপুরের দুরত্ব প্রায় ৭ কিঃমিঃ।বাসে গেলে ৩০ মিনিট লাগবে ট্রাফিক সহ ১ ঘন্টা। কেন জানি আজকে খেলা দেখতে ইচ্ছা করছে আজকে নাকি বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর খেলা।খেলা শুরু হবে আরো ১.৩০ ঘন্টা পরে।হাতে টাকা ও আছে ৫০০। খালার দেওয়া ৫০০ টাকা এখনো খরচ হয় নি।সবার টাকা থাকে পকেটে আর আমার হাতে।আমার পরনে রুপার দেওয়া বিখ্যাত পকেটহীন হলুদ পাঞ্জাবী।৫০০ টাকা দিয়ে কেমন গ্যালারী পাবো?
.
.
লোকাল বাস দিয়ে কলাবাগান থেকে মিরপুর যাচ্ছি।কিছুক্ষন পরপর থামিয়ে যাত্রী নিচ্ছে যদিও বাসে দাড়ানোর জায়গা নেই।সিট তো দূরের কথা।আমি একটু আরামেই দাঁড়িয়ে আছি। আমার আশেপাশের যাত্রীরা আমার থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখছে।নিরাপদ দুরত্ব রাখার কারনটা কি? আমাকে কি চোর, পকেটমারদের মতো দেখাচ্ছে? একজন কে দেখলাম আমার দিকে তাকিয়ে নাক শিটকাচ্ছে!!বুঝলাম আসল কারনটা কি!
আমার পাঞ্জাবী টা গত ১০ দিন ধরে ধোয়া হয় না।আমার এই বিখ্যাত পকেটহীন গন্ধযুক্ত পাঞ্জাবীর কারনেই আরামে দাড়িয়ে থাকতে পারছি।
বাসের হেলপার সবার কাছ থেকে ভাড়া নিচ্ছে।আমার কাছে এসে বলল, 'মামা কয় যাইবেন'
' মিরপুর যাবো ভাগিনা'
' ২৫ টাকা দেন '
৫০০ টাকার নতুন নোট টা এগিয়ে দিলাম তার দিকে।সে বিরক্তির ভংগিতে বললো, 'ভাংতি দেন'
' পকেট ই নাই, ভাংতি কোথায় পাবো?'
' ভাংতি নাই তো লোকাল বাসে উঠছেন কেন? নামেন বাস থাইকা'
'চলন্ত বাস থেকে কিভাবে নামব?'
হেলপার চিৎকার দিয়ে বলল,' ওস্তাদ গাড়ি থামবে পাগল নামবে।'
অপমান করে কেন গাড়ি থেকে নামানো হলো সেটা বুঝতে পেরেছি ভালো করেই।মানুষের গায়ের গন্ধ, মুখের গন্ধের উপর অনেক কিছু নির্ভর করে। চাকরির ইন্টারভিউ, প্রেমিক প্রেমিকার ডেট,ছাত্র- শিক্ষকের সম্পর্ক।
বিনা পয়সায় অনেক দূর চলে এসেছি। বাকি পথটা ও বিনা পয়সায় পাড়ি দিতে পারলে ভালোই হতো।
.
চলবে????
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৯
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×