somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখেন তো বাংলা সিনেমার মা ও ছেলের সাথে মিল আছে কিনা?? থাকলে আমি দায়ী না।

০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা সিনেমায় আগে দেখতাম নায়ক কোন অন্যায় করলে,মা নায়ককে অস্বীকার করতো।তুই আমার ছেলে হতে পারিস না,তুই আমার ছেলে না তুই খুনি।যথারিতি এইসব মায়ের ভূমিকা পালন করতেন খালেদা রহমান কল্পনা,আনোয়ারা, ডলি জহুর প্রমুখ। আর হতভাগা নায়কের মধ্যে বেশিরভাগই একশান হিরো জসিম,রুবেল,মান্না ভাইরা থাকতেন।☺
সিলেটের বদরুলের ও হয়েছে একই অবস্থা।তার দুই মা ই তাকে অস্বীকার করছে সে তাদের ছেলে না।একজন জন্মদাত্রী, আরেকজন দলনেত্রী।বদরুলের জন্মদাত্রী মা বলছেন,বদরুল আমার সন্তান হতে পারে না। আমি এই বদরুলের মা না । আমি এই ঘটনার উচিত বিচার চাই। হামলাকারীর শাস্তি দেখে মরতে চাই,এমনটিই বললেন খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে ক্ষত বিক্ষত করা বদরুল আলমের গর্ভধারিনী মা দিলারা বেগম।বদরুলের মা দিলারা বেগম বলেন,নার্গিসের ওপর হামলার পর গণপিটুনির শিকার হয়ে গুরুতর অবস্থায় তার ছেলে বদরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর তারা পেয়েছেন। কিন্তু বদরুলের পৈশাচিক কর্মকাণ্ডের কারণে তারা এতটাই লজ্জিত এবং বিব্রত যে পরিবারের কোন লোকজন বদরুলকে হাসপাতালে পযন্ত দেখতে যাননি ।বদরুলের মা কাঁদতে কাঁদতে বলেন আমি অভাবী মানুষ। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাকে লেখাপড়া শিখিয়েছি।বিদেশ থেকে আসার পর তার বাবা অসুখে পড়ে জমি,জমা যাছিল সব বিক্রি করে দেন। ভালো ছাত্র ছিল তাই সংসারে সবাই তার দিকে তাকিয়ে ছিল। অনেক আশা ভরসা ছিল তার উপর। কিন্তু এটা কী করলো বদরুল ? এটা আমার সন্তান হতে পারে না। আমি এই হামলার সঠিক বিচার দেখে মরতে চাই।আরেকজন মা বলেছেন বদরুল তাদের দলেরেই না।যদিও সবাই বলছেন।☺
এমনকি জাফর ইকবাল স্যার ও কয়েক বছর আগে তাকে নিয়ে কলাম লিখেছিলেন।শিবির রা তার পায়ের রগ কেটে ফেলেছে,ছেলেটি আর সোজা হয়ে দাড়াতে পারবে না।এত বড় বিজ্ঞানী এই ভুলটা কিভাবে করলেন বুঝতে পারলাম না।সোজা হয়ে দাঁড়াবে কি এখন তো দেখা গেলো সে কোপাকোপি ও করে ফেলেছে।☺
আমার এসব নিয়ে মাথা ব্যাথা নেই আগে অনেকেই খুন হয়েছে। তনু,রিশা হত্যার বিচার চায় এসব নিয়ে আমি কোন পোস্ট ও দেয় নি।জানি এসবের বিচার হবে না।এসব দেখার জন্য, আন্দোলন করার জন্য অনেক লোক আছে। ইমরান সরকার আছে এসব ভাবার জন্য।যদি ও তার গণজাগরণ মঞ্চ থেকে কোন উদ্যোগ নেয় নি।
তার পোস্ট দেখলাম বদরুলের পক্ষে ও না বিপক্ষে ও না।তিনি কি আমার মতো এরশাদ হয়ে গেলেন নাকি।☺
এসব নিয়ে লিখে নিজের কলমের খালি ফুরাবার কোন মানে হয় না।
বি:দ্র- কারওয়ান বাজারে এক মালয়েশিয়া প্রবাসীকে দূবৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।খাদিজা এখনো মরেনি।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×