somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“পরিবর্তন চাই” এর আহবানে মৌলভীবাজারে পরিচ্ছন্নতা অভিযান পালিত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিষ্কার পরিচ্ছন্ন আন্দোলনের সামাজিক সংগঠন “পরিবর্তন চাই”য়ের আয়োজনে মৌলভীবাজার জেলা শহরে পালিত হলো দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৭। শনিবার ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় মৌলভীবাজার পৌরসভা চত্বরে জাতীয় সংগীতের মধ্যমে শুরু হওয়া কয়েকশ স্বেচ্ছাসেবক কর্মী মৌলভীবাজার পৌরসভা চত্বর, কোর্ট রোড, শসমেরনগর রোড, সেন্ট্রাল রোড, গীর্জাপাড়া সহ শহরের বিভিন্ন জায়গা প্রতীকি পরিচ্ছন্নের কাজ করে ।
পরিবর্তন চাই’ য়ের মৌলভীবাজার জেলা সমন্য়ক গৌতম বুদ্ধ পালের পরিচালনায় অনুষ্টানের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার প্রধান প্রকৌশলী আবুল হোসেন খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কর্মকর্তা আব্দুল মতিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, বিশিষ্ট সমাজসেবক নকুল চন্দ্র পাল, কবি পুলক কান্তি ধর সহ প্রমূখ।
উদ্বোধক তার বক্তব্যে বলেন, দেশের তরুণরা আজ বিপদগামী, তাদেরকে পড়ালেখার পাশাপাশি সমাজ সেবার ব্রত নিতে হবে । জঙ্গীবাদের ভয়ানক থাবা থেকে সমাজকে রক্ষা করতে হবে । আজ পরিবর্তন চাই যে উদ্দোগ্য নিয়েছে, তার জন্য সত্যিই তারা প্রশংসার দাবিদার, আমাদের সকলের উচিত নিজ দায়িত্বে এই দেশ এই শহর পরিষ্কার রাখা ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ মৌলভীবাজার বাসী তথা দেশবাসী আবারও জানলো, এ দেশ এ শহর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদের । পরিবর্তন চাই দেশব্যাপী যে উদ্দোগ্য নিয়েছে, তাদের সাথে মৌলভীবাজারবাসী একাত্বতা প্রকাশ করছে । একদিনে পরিবর্তন হবে না, আমাদের প্রতিনিয়ত কাজ করে যেতে হবে । এ ধরনের একটি ব্যাতিক্রমধর্মী উদ্দোগ্যের জন্য পরিবর্তন চাই কে ধন্যবাদ ।
কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে রাস্তার দুপাশে পড়ে থাকা খাবারের প্যাকেট, পলিথিন, বোতল, সিগারেটের টুকরা এমন যেসব ময়লা সাধারনত সবাই ডাস্টবিনে না ফেলে উন্মুক্ত স্থানে ফেলে, সেগুলো সংগ্রহ করে নির্ধারিত ডাস্টবিনে ফেলা । সাথে সাথে পথচারী এবং দোকানদারদের পরিচ্ছন্নতার বিষয়ে তাগিদ দিয়ে তারা বলেন, দেশ বাসী মধ্যে যদি কেবল যেখানে সেখানে ময়লা ফেলার প্রবণতা কমিয়ে আনা যায় তাহলে অল্পদিনে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর, স্বাস্থ্যকর ও সভ্য দেশগুলোর মধ্য অন্যতম হয়ে যেতে পারে ।
পরিবর্তন চাইয়ের পাশাপাশি উই ফর বাংলাদেশ, লেম্ব ওয়েলফেয়ার, হিমু পরিবহন সহ মৌলভীবাজারের বিভিন্ন সামাজিক সংগঠন এতে অংশগ্রহন করে ।
অনুষ্ঠানে শের্ষাধে সকল স্বেচ্ছাসেবীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান ।


সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×