somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডলারের দিন শেষ! বলে কি??

০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাঁ, বেশ জোরেশোরেই এই আওয়াজটা উঠছে। কথা যদিও শুরু হয়েছিল আগেই, তেমন একটা জোর পায় নাই। বিষয়টাও রাজনৈতিক ক্ষমতার টানাপোড়েনের বাইরে তেমন একটা ফোকাস পায় নাই বা তৈরি হয় নাই। মাঝে সাদ্দাম হোসেনের ডলারের বাইরে আসার চেষ্টাকে কেবল মার্কিন বিরোধিতা বলে অনেকে দায় সেরেছেন। বিরোধিতা ছিল বৈকি, তবে আরো একটু বেশি কিছু ছিল। সাদ্দামের রাজনৈতিক দূরদর্শিতা না থাকুক দূরদৃষ্টি যে ছিল সেটা হাতেনাতে প্রমাণিত। তিনি ডলার সাম্রাজ্যের বুকে প্রথম আঘাতকারীই নয় পতনেরও প্রথম ইঙ্গিত দাতা। সে ইতিহাস একদিন নিশ্চয় আলোচিত হবে।

তবে আজ আমাদের প্রধান আলোচ্যসূচি অন্যত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন চিপায় ইওরোপ সহ উন্নত অর্থনৈতিক শক্তির দেশ বলে বিবেচিত রাষ্ট্রসমূহ পড়েছিল যে বাধ্য হয়ে মার্কিন মোড়লের হাতে প্রায় নিজেদের সকল আর্থিক নীতিনির্ধারণী ব্যবস্থাকে বন্ধক দিতে হয়েছিল। পরে আস্তে আস্তে করে তা একটু কমেছে বা বেড়েছে। সাকুল্যে সবাইকেই তাদের কারেন্সির অধীনতা মেনে নিতে হয়েছে। শুরুতে যদিও কিছু নিয়ম-কানুনের দোহাই ছিল। পরে আমেরিকা অন্যদের কলা দেখিয়ে তাও আর মানেনি। কারো বিশেষ করার কিছু ছিলনা।

সেই থেকে ভৌতিক মুদ্রা হিসেবে ডলারের একক দাপট। যাকে তারা বলে পেপার কারেন্সি-- যার পিছনের ফেডারেল রির্জাভ ব্যাঙ্কের সমপরিমাণ সোনা রাখার কোনো বাধ্যবাধকতা নাই। এ এক অদ্ভূত মুদ্রা যার মানদন্ড আমেরিকার খেয়ালখুশি। টোটাল ফিকশন। তাই চলতেছিল সমানে, বছরের পর বছর। কাগজ ছাপানোর ব্যবসা। সম্পদ আছে কিনা সেই হিসাব দেবার বালাই নাই।

চলতে কেন পারলো? সে বহু ফিরিস্তি দেবার মামলা। শুধ একটা উদাহরণ দিলে প্রধান একটা দিকের কিছুটা আন্দাজ পাওয়া যাবে। যেমন চীনাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা নিজের কারখানার মাল বেচাবিক্রি নিশ্চিত করার জন্য ভোক্তা হিসেবে আমেরিকাকে দরকার। আর আমেরিকা আরামে কাগজ ছাপায়া, সরকারী বন্ড বেইচা, সেইটাও আবার চীনাগো কাছে, সেই জিনিষ কিনা গেল। দুই জনেরই কাম সারলো। মজার লেনদেন। কিন্তু এই মজা তো বেশিদিন চলতে পারে না। এও পুজির আরেক ডাইলেমা। বেচাও লাগবো আবার মূল্যও উসুল করতে হবে। এখন সবই হইতেছিল ডলারে। অর্থাৎ চীনাদের সম্পদ বলে যা কিছু তৈয়ার হইতেছে তা আসলে ডলার। এই এক অসামান্য তাৎপর্যপূর্ণ ঘটনার জন্ম। মাল চীনাদের কিন্তু মালিকানা আমেরিকার।

এখন সেই ফেরকায় পইড়া তারা নিজ দায়িত্বে ডলার রক্ষার যুদ্ধ কইরা আসছে সমান তালে আমেরিকার লগে। উপায় নাই, ছিলো না।

এইবার অর্থনৈতিক ধ্বসের পর আর আর দেশেরও সমস্যাটা যখন প্রকট রূপ নিয়েছে এটারে মোক্ষম সময়ে সমাধা করার মওকা কোনোভাবেই কেউ হারাইতে চাইতেছে না। মুল মাজেজা হইল এখানে। তাই চারদিক থেকে আমেরিকার বন্ধু কইমা যাইতেছে। কে আর এই চক্করে পইড়া থাকতে চায়??

তয় কিনা, জাপান আর মধ্যপ্রাচ্যের মতো অতিশয় অনুগত রাষ্ট্রগুলাও ব্রাজিলের মতো তাজা রক্ত নিয়া তড়পাইতেছে...। এও দেখতে হইবো আমেরিকারে! চীন, রাশিয়া তো আছেই লগে ভারতও চামে ভিড়া গেছে। ব্যাপারটা আর মামুলি রাজনৈতিক মুলামুলিতে নাই। অর্থনৈতিক ক্ষমতার আমূল পুর্নবিন্যাসের দিকে ধাবিত হইতেছে। যথারীতি পূজিঁর নিজস্ব নিয়মে।

কিন্তু কি দাঁড়াবে এখান থেকে? সার্বিকভাবে কি আকার নিতে যাচ্ছে আগামী দিনের দুনিয়া? আমাদের অবস্থান কী হবে??

এখানে কিছু লিংক দিলাম, হালচাল বোঝার জন্য।
The demise of the dollar(Click This Link)
The end of the dollar spells the rise of a new order(Click This Link)
China will overtake America, the only question is when(Click This Link)
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×