গতকাল দুপুরে যোহরের নামাজ পড়তে মসজিদে গিয়ে একজোড়া জুতা বিক্ষিপ্ত ভাবে পড়ে থাকতে দেখি। অনেকেই বিরক্তি প্রকাশ করছিল। আমি সেচ্ছাসেবক হয়ে জুতা জোড়াকে সাজিয়ে রাখলাম। এরপর আর কাউকে বিরক্তি প্রকাশ করতে দেখিনি। আমিও বিরক্তি প্রকাশকারীদের সাথে সামিল না হয়ে আমার কর্তব্য মনে করে কাজটা করে আমার ভাল লেগেছে।
আমি আমার ছোট্ট বাবুকে তার খেলার গাড়িগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে বললাম। ও আমার কথা অগ্রাজ্য করে গাড়িগুলো আছড়ে ফেলছিল। আমার রাগ হচ্ছিল। আমি ওকে বকা দেয়ার জন্য উদ্দত হচ্ছিলাম। হঠাৎ আমার মনে হল বাবুকে 'সুন্দর করে' কিভাবে সাজিয়ে রাখতে হয় তা একবার দেখিয়ে দেই। আমার মনের কথা আমি শুনেছিলাম। এখন ছোট্টবাবু সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখতে চায়।
পৃথিবীতে নিজের জন্য জান্নাত তৈরী করা হারাম; কিন্তু মুসাফিরের বিশ্রামের জন্য একটি বালাখানা তৈরীর নির্দেশ আছে। [হাদিসটির উৎস বলতে পারছিনা]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


