somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা তাদের প্রতিপালকের পুরষ্কারে আনন্দে উচ্ছল হয়ে উঠবে। কারন পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মশীল। [৫১:১৬]

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি।

তাকাও ঝড়ো হাওয়ার দিকে, যা ধুলাকে ছড়িয়ে দেয় চারপাশে বহুদুরে।

২-৬: ভাবো বৃষ্টিগর্ভা মেঘমালা আর স্বচ্ছন্দ গতির নৌযান নিয়ে। চিন্তা করো তাদের নিয়ে, যারা আদেশ অনুসারে বন্টন করে কল্যান। (তাহলেই বুঝতে পারবে) তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি (মৃত্যুর পর উত্থান) অবশ্যই সত্য এবং কর্মফল-ভোগ অবশ্যম্ভাবী।

৭: তাকাও মহাকাশে নক্ষত্রের পথে (ভাবো স্রষ্টার বেশুমার সৃষ্টিবৈচিত্র‌ নিয়ে, তাহলেই বুঝতে পারবে তোমার অবস্থান)।

৮-৯: (হে মানুষ!) মহাবিচার দিবস সম্পর্কে তোমরা পরস্পরবিরোধী মত লালন করছ। এই সত্যকে যারা মেনে নিতে পারেনা তাদের চিন্তাধারা কত না বিকৃত!

১০-১২: ওরা যে-বিষয়ে নিশ্চিত হতে পারে না, সে-বিষয়ে অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। ওরা অজ্ঞ, খেয়ালিপনার কারনে ভুল করে। যারা বিদ্রুপ করে বলে, "মহাবিচার দিবস কবে আসবে?" তারা আসলে নিজেরাই নিজেদের ধ্বংস করে।

১৩-১৪: হে নবী! বলো, (মহাবিচার দিবস সেদিন আসবে) যেদিন তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। (বলা হবে) তোমরা আজাব ভোগ করো, তোমরা তো একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে।

১৫: সেদিন আল্লাহ-সচেতনরা থাকবে প্রবাহমান ঝর্নাবেষ্টিত জান্নাতে।

১৬-১৯: তারা তাদের প্রতিপালকের পুরষ্কারে আনন্দে উচ্ছল হয়ে উঠবে। কারন পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মশীল। তারা রাতে সামান্য অংশই ঘুমিয়ে কাটাত, রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত, তাদের ধনসম্পত্তি থেকে অভাবী ও বঞ্চিতের হক আদায়ে অকাতরে ব্যয় করত।

২০-২১: বিশ্বাসীদের জন্য আল্লাহর মহিমার অসংখ্য নিদর্শন রয়েছে জমিনের বুকে, যেমন আছে তোমার নিজের মধ্যেও। এরপরও কি তোমরা অনুধাবন করবে না?

২২-২৩: মহাকাশে রয়েছে তোমাদের জীবনোপকরন এবং প্রতিশ্রুত সবকিছু। মহাকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! (মৃত্যুর পর উত্থান ও মহাবিচার) এ এক বাস্তব সত্য, যেমন বাস্তবতা হচ্ছে তোমাদের পরস্পরের কথাবার্তা।

[সুরা জারিয়াত-৫১; আয়াত ১-২৩]

[প্রিয় পাঠক, 'আল কোরআন বাংলা মর্মবানী' কোরআনের বাংলা অনুবাদ নয়। আল্লাহতে সমর্পিত একজন মানুষ হিসেবে কোরআনের বানীর যে অন্তর্নিহিত অর্থ আমি উপলব্ধি করেছি, তা-ই আন্তরিকতার সাথে মায়ের ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি।... - শহীদ আল বোখারী মহাজাতক]



সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×