somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার কিছু মানুষ মুখে বলে, আমরা আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী। কিন্তু ওরা আদৌ বিশ্বাসী নয়। ওরা আল্লাহ ও বিশ্বাসীদের ঠকাতে চায়। আসলে ওরা নিজেদেরই ঠকাচ্ছে, যদিও ওরা তা বোঝে না। [২:৮]

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি।

৬: আর যারা সত্যকে অস্বীকার করেছে, (হে নবী!) তাদের তুমি যতই সতর্ক করো না কেন, তারা কখনো বিশ্বাস করবে না। ৭: আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, কানকে করেছেন বধির আর চোখ ঢেকে দিয়েছেন পর্ষায়। ওদের জন্যে অপেক্ষা করছে কঠিন শাস্তি।

৮-১০: আবার কিছু মানুষ মুখে বলে, আমরা আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী। কিন্তু ওরা আদৌ বিশ্বাসী নয়। ওরা আল্লাহ ও বিশ্বাসীদের ঠকাতে চায়। আসলে ওরা নিজেদেরই ঠকাচ্ছে, যদিও ওরা তা বোঝে না। ওদের অন্তর রোগগ্রস্ত কলুষিত আর আল্লাহ ওদের এই রোগ ক্রমান্বয়ে জটিল করে দেন। ক্রমাগত মিথ্যাচার (ও ভন্ডামির) পরিনামে ওদের জন্যেও অপেক্ষা করছে কঠিন শাস্তি।

১১-১৩: ওদের যখন বলা হয়, "পৃথিবীতে অশান্তি সৃষ্টি কোরো না", ওরা বলে, "আমরাই তো শান্তি বজায় রাখছি।" সাবধান! ওরাই অশান্তি সৃষ্টিকারী। কিন্তু ওরা তা বোঝে না। যখন ওদের বলা হয়, "সত্যিকার বিশ্বাসীদের মতো তোমরাও বিশ্বাসী হও", তখন ওরা বলে, "আমরা কি নির্বোধদের মতো বিশ্বাস স্থাপন করব?" সাবধান! আসলে ওরাই নির্বোধ। কিন্তু ওরা তা বোঝে না।

১৪: বিশ্বাসীদের কাছে এলে এই বিভ্রান্তরা বলে, "আমরা তো (তোমাদের মতোই) বিশ্বাসী।" আবার যখন দুরাচারীদের কাছে যায় তখন বলে, "আসলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি। বিশ্বাসীদের সাথে তো শুধু তামাশা করি।"

১৫-১৬: আল্লাহ ওদের তামাশার প্রতিফল দেবেন। তিনি কিছু সময়ের জন্যে ছাড় দিয়ে রেখেছেন, যাতে ওরা ওদের অহমিকা, অবাধ্যতা ও বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে পারে। ওরা নিজেরাই হেদায়েতের সহজসরল পথের বিনিময়ে বিভ্রান্তির পথ বেছে নিয়েছে। এই বিনিময় ওদের জন্যে লাভজনক হয়নি। বরং ওরা বিভ্রান্তির বৃত্তে আটকে গেছে। ওরা আসলেই পথ হারিয়েছে।

১৭-১৮: ওদের উপমা হচ্ছে এমন জনতার, যারা আগুন জ্বালাল। আগুনে চারপাশ আলোকিত হওয়ার পরই আল্লাহ সে আলো সরিয়ে নিলেন। ওরা ঘোর অন্ধকারে ডুবে গেল। অন্ধকার ছাড়া আর কিছুই দেখার থাকল না। ওরা বধির, বোবা ও অন্ধ। সুতরাং ওরা অন্ধকারেই ঘুরপাক খাবে। আলোয় ফিরে আসতে পারবে না।

১৯-২০: অথবা ওদের উপমা হচ্ছে এমন যে, ঘোর অন্ধকারে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে; এর সাথে বজ্রের গর্জন আর বিদ্যতের চমক। বজ্রের গর্জনে মৃত্যভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে ওরা কানে আঙুল দিয়ে রাখে। আল্লাহ সত্য অস্বীকারকারীদের এক বৃত্তে আবদ্ধ করে রেখেছেন। বিদ্যুতের ঝলকানিতে ওদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে যায়। আবার বিদ্যুতের আলোয় যখন হঠাৎ সামনের কিছুটা দেখতে পায়, তখন ওরা এগোতে থাকে। আবার যখন ঘোর অন্ধকার চারপাশ ছেয়ে ফেলে, তখন ওরা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে ওদের শ্রবন ও দৃষ্টিশক্তি পুরোপুরি কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।

[আল কোরআন; সুরা বাকারা:২; আয়াত ৬-২০]

[প্রিয় পাঠক, 'আল কোরআন বাংলা মর্মবানী' কোরআনের বাংলা অনুবাদ নয়। আল্লাহতে সমর্পিত একজন মানুষ হিসেবে কোরআনের বানীর যে অন্তর্নিহিত অর্থ আমি উপলব্ধি করেছি, তা-ই আন্তরিকতার সাথে মায়ের ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি।... - শহীদ আল বোখারী মহাজাতক]


সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

×