সকালে ৯ টার অফিস ধরার জন্য আমার দিন শুরু হয় ভোর ৬ টার আগে। ৭:৩০ এর আগে আমি বাসা থেকে বের হই। এই সময়ে বের হওয়ার একটি মজা হলো, রাস্তায় স্কুল-কলেজের ছাত্রদের দেখতে পাওয়া যায়। আমি ওদের নির্মল ও নির্দোষ সংগ খুবই উপভোগ করি।
আমি খুব কাছের গন্তব্যেও ৩০ মিনিট আগে পৌছাই। ওয়াসরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ধুলো ময়লার সাথে ভেতরের ক্লান্তিও ধুয়ে ফেলি। সকালের যেকোনো মিটিং এ আমি আমার নিজেকে খুবই একটিভ রাখতে পারার একটি কারন হিসেবে এই ফ্রেস হওয়ার ব্যাপারটিই অন্যতম দায়ী বলে আমি মনে করি।
আমি বাস স্ট্যন্ডের একপাশে এসে দাড়াই। আমার লক্ষ্য হলো, যে বাসটি স্ট্যান্ডে প্রথমে এসে দাড়াচ্ছে, এরপর যাত্রীদেরকে নামাচ্ছে, এরপর নতুন যাত্রীদেরকে উঠার সুযোগ দিচ্ছে, এরপর ছাড়ছে - সেই বাসগুলো। লোকাল বাসগুলোই আমার এই পছন্দের তালিকায় প্রথম স্থান করে নেয়।
আমি সবসময় হেটে নিকটের ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পাড় হই। এতটুকু হাটার জন্যে শারিরিক শক্তি ও মানসিক দৃড়তা আমি পাই এক্সারসাইজ থেকে। আমি সপ্তাহে ৩ দিন সন্ধ্যায় দেড় ঘন্টা করে এক্সারসাইজ করি। এই এক্সারসাইজের কারনে আমার সর্বদা সজাগ ইন্দ্রিয় আমাকে সবসময় ছোটখাট ও অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে বাঁচায় বলেই আমি মনে করি।
আমি কখনোই বাসে বসে বোরড ফিল করিনা। আমার ব্যাগে সবসময় একটি/দুইটি বই থাকে। হয়তো আমি নতুন কোন সুরা মুখস্ত করি অথবা রকমারি থেকে আনিয়ে নেয়া বেস্ট সেলের কোন উপন্যাস পড়ি। আমি কখনোই বাসের হেলপারের সাথে তর্কে জড়াইনা। এর অন্যতম কারন হিসেবে আমার এই বই পড়ার অভ্যাসটিকে আমি দায়ী বলে মনে করি।
আমি রাস্তায় খুবই ধীরস্থির থাকি ও ধৈর্যের পরিচয় দেই। এই ইট-পাথর আর স্টিলের নগরীতে শিক্ষিত এই আমার চারিপাশের সবাই শিক্ষিত নয়।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


