somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন অসভ্য সরকার জীবনে দেখিনি

২৪ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এমন অসভ্য সরকার জীবনে দেখিনি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজ মঙ্গলবার কৃষক শ্রমিক জনতা লীগের সাত-আটজন নেতা-কর্মীকে আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির সভাপতি কাদের সিদ্দিকী।

ক্ষুব্ধ কাদের সিদ্দিকী বলেছেন, ‘এমন অসভ্য সরকার আমি জীবনে কখনো দেখিনি। একটি প্রতিনিধিদলকে দলের দরজা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমি এখান থেকে আওয়ামী লীগ অফিসেও যেতে চেয়েছিলাম। কিন্তু ঘৃণা আর অপমানে সেখানে যাওয়া থেকে বিরত থাকলাম।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী স্ত্রী নাসরিন সিদ্দিকী ও দলের মহাসচিব হাবিবুর রহমান খানসহ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

এ সময় পুলিশ সাত-আটজন নেতা-কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যায়। কাদের সিদ্দিকী প্রধান ফটক থেকে বের হয়ে ভ্যানের কাছে গিয়ে বলেন, ‘আমাকেও গ্রেপ্তার করুন। আমাকেও নিয়ে যান।’ এরপর তিনি কার্যালয়ে ঢুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে একান্ত বৈঠক করেন। বৈঠক শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে কাদের সিদ্দিকী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গামছা বিছিয়ে শুয়ে পড়েন। তিনি বলেছেন, ‘আমার যে সমস্ত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের ছেড়ে না দিলে এখান থেকে আমি যাব না।’

দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কৃষক শ্রমিক জনতা লীগের আটক নেতা-কর্মীদের ছেড়ে দেয় পুলিশ। এরপর কাদের সিদ্দিকী রাস্তা থেকে তাঁর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে শোকরানা নামাজ আদায় করেন।

এর আগে সাংবাদিকদের কাদের সিদ্দিকী বলেন, ‘এটা কেনো ছেলে খেলা নয়। যা খুশি তা করা যায় না। আমাকে মেরে পিটিয়েও এখানে থেকে সরানো যাবে না।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি গামছা পরি। কিন্তু তাই বলে আমি শাড়ি পরা কোনো কাপুরুষ না। আমি মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধু হত্যার পর আমিই প্রতিবাদ করেছি।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি বিএনপিকে বলতে এসেছিলাম, তিন দিনের হরতালে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। হরতালের বিকল্প কিছু করা যায় কি না।

(প্রথম আলো অন লাইন)

৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×