somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতি মার্কিনীকে হত্যার জবাবে সাহায্য কমবে ৫ কোটি ডলার

১৩ ই মে, ২০১২ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাকিস্তান বিল

পাকিস্তানকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে কিংবা আইএসআইয়ের মদদপুষ্ট কোনো সন্ত্রাসী কিংবা সন্ত্রাসী গোষ্টি যদি কোনো মার্কিন নাগরিকের প্রাণ হরণ করে, তবে প্রতি জনের মৃত্যুর জন্য ইসলামাবাদকে ‘শাস্তি’ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রদেয় আর্থিক সহায়তা থেকে ৫ কোটি ডলার করে কমবে।

মার্কিন কংগ্রেসে শুক্রবার যে ‘পাকিস্তানে সন্ত্রাসবাদ ও জবাবদিহিতা’ বিল উত্থাপন করা হয়েছে তাতে এমন তথ্য সংযোজন করা হয়েছে। বিলটি উপস্থাপন করেন প্রভাবশালী কংগ্রেসম্যান ডানা রোরাবাচের। তিনি বলেন, ভারত এবং আফগানিস্তানে জঙ্গি হামলা চালানোর জন্য পাকিস্তানে গত কয়েক দশক ধরে গড়ে উঠেছে বহু জঙ্গি গ্রুপ। তাই পাকিস্তানকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার বিকল্প নেই। বিলে বলা হয়েছে, পাকিস্তানকে এবছর মোট ২২০ কোটি ডলার সাহায্য দেয়ার কথা যুক্তরাষ্ট্রের। কিন্তু এর শর্ত হিসেবে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের লাগাম টানতে হবে। মার্কিন নাগরিকদের লক্ষ্য করে যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে তা অগ্রহণযোগ্য। এই বিল পাস হবার পর পাক জঙ্গিদের হাতে আইএসআইয়ের মদদে যদি কোনো মার্কিন নাগরিক নিহত হয়, তবে পাকিস্তানের রাষ্ট্রীয় সাহায্য থেকে ৫ কোটি ডলার বাদ দিয়ে সেই অর্থ ক্ষতিপূরণ হিসেবে নিহত মার্কিন নাগরিকের পরিবারকে দেয়া হবে।

রোরাবাচের আরো বলেন, বহু দিন ধরে একদিকে পাকিস্তান সরকারকে যুক্তরাষ্ট্র অর্থ বিলিয়ে যাচ্ছে। অন্যদিকে, আইএসআইয়ের কিছু সদস্য এবং জঙ্গিরা মিলে আমেরিকানদের হত্যা করে যাচ্ছে। আমেরিকার মানুষ এটা চলতে দিতে পারে না। পাকিস্তান সরকার তালেবানকে মদদ দিয়ে চলেছে এবং অনেক বছর ধরে লাদেনকে লুকিয়ে রেখেছিল। এখন আফগানিস্তানে মার্কিনীদের হত্যা করে চলেছে হাক্কানি নেটওয়ার্ক, যেখনে পাক সরকারেরও উসকানি আছে বলে তিনি দাবি করেন। এই বিলের ব্যাপারে পাকিস্তান এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।

(ইন্টারনেট থেকে)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×