ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন আসিফ নজরুল
২৪ শে মে, ২০১২ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ব্যক্তিগত হাজিরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে আসিফ নজরুলের দেওয়া বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী নওশের আলী মোল্লা গত ১৫ মার্চ রিট আবেদনটি করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই দিনই রুল জারি করেন। পাশাপাশি তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। এই নির্দেশনা অনুসারে তিনি আজ হাজির হয়েছিলেন।
ওই দিন মো. নওশের আলী প্রথম আলো ডটকমকে বলেছিলেন, গত ১২ মার্চ বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে একটি টকশোতে অংশ নেন আসিফ নজরুল। এক প্রশ্নের জবাবে তিনি তৃতীয় শক্তির কথা বলেন। এই বক্তব্য অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা দখলে উসকানি দেওয়ার ও জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার শামিল। এ জন্য রিট আবেদনটি করা হয়। রুলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন