somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরানের বিরুদ্ধে মামলা

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরানের বিরুদ্ধে মামলা

(প্রথম আলো অন লাইন নিউজ)

রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আজ বুধবার পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। ইউনুস সেখ নামের একজন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় চিকিত্সক ইমরানের বিরুদ্ধে বেআইনিভাবে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ সালের ৪ এর (ঘ) এবং ৭ এর (২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
আজ দুপুরে পঞ্চগড়ের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম কৃষ্ণকান্ত রায় শুনানি শেষে মৌখিক আদেশে বাদীর আইনজীবীদের মামলাটি নিয়মিত আদালতে দায়েরের পরামর্শ দেন।

মামলার আরজিতে বলা হয়েছে, জাতীয় পত্রিকার মাধ্যমে বাদী জানতে পারেন, ইমরান জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ লঙ্ঘন করে সরকারের কোনো প্রজ্ঞাপন ছাড়াই ২ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, সব ধরনের যানবাহন, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেন। তাঁর ঘোষণা অনুযায়ী অনেক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইমরান নিজেও আইন অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা নিয়ে তাঁর এমন কর্মকাণ্ড একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বাদীকে ক্ষুব্ধ করেছে।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন গোলাম হাফিজ, রীনা পারভীন ও মির্জা নাজমুল ইসলাম কাজল।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×