স্বাধীনতার ৩৬ বছর পরও এইসব রাজাকারদের আলাম্ফন দেখে আমার বুকে রক্তকক্ষরন হয়,মনে জ্বলে উঠে ব্যাথার আগুন,ঘৃণা হয় নিজের অক্ষমতার উপর,কারন মনুষরুপী এইসব রাজাকাররা আজও বুক ফুলিয়ে হেটে যায় আমার সামনে দিয়ে,৭১ এর মহান স্বাধীনতার যুদ্ধ কে গৃহযুদ্ধ হিসেবে আখ্যায়িত করে,অস্বীকার করে ৩০ লক্ষ শহীদের আত্নত্যাগের কথা,এদেশের সাধারন মনুষের উপর পাকিস্তানের বর্বর সেনাবাহিনীর নারকীয় অত্যাচারের কথা, ২ লক্ষ মা বোনের ধর্ষিত হবার কথা। আর আমি অসহায়ের মত চেয়ে থাকা ছাড়া কিছুই করতে পারিনা।আজও এইসব মানুষরুপী জানোয়ারগুলো তাদের ৭১ এর রাজাকারি চেতনা আমাদের এই প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার চেষ্টা করছে এবং অনেকাংশে তারা সফলও হয়েছে।তাদের এই সফলতার উৎকৃষ্ট উদাহরন হচ্ছে জামাতি ইসলামের অংগ সংগঠন ছাত্র শিবির।এই সকল ঘাতক দালালরা
তাদের বিষমন্ত্র আজ বাংলাদেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।এমন কি এই বল্গও তাদের বিষাক্ত ছোবল থেকে থেকে মুক্ত নয়।
এইসব মানুষরুপী বর্বর জানোয়ারদের আলাম্ফন কি আজও আমরা হাতের উপর হাত রেখে চুপচাপ দাড়িয়ে থেকে দেখে যাব?????আমাদের কি কিছেই করবার নেই?????????
=
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


