
শনিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এসব কথা বলেন।
শিরশ্ছেদকৃত বাংলাদেশিরা মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধ করেছে উল্লেখ করে মিজারুল বলেন, ‘সেখানে বাংলাদেশিদের তো আর হত্যা করা হয়নি। বরং এই বাংলাদেশিরাই সৌদি আরবের কয়েকজনকে নিয়ে অন্য দেশের একজন মানুষকে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘আইনের শাসনে বিশ্বাস করলে সৌদি আরবের বিচারকে মানতে হবে। মৃত্যুদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে হয়তো আমাদের দ্বিমত থাকতে পারে। তবে এটি না মানার তো কোনো কারণ নেই।’
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমিতো দেখছি সেখানে বিচারিক ব্যবস্থার প্রয়োগ হয়েছে। আমরা তো অন্য একটি দেশের আইনের শাসন কার্যকরের বিরোধিতা করতে পারি না।’
আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো সমঝোতা করা যায় না উল্লেখ করে তিনি বলেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যৌক্তিক।
এদিকে, ভারতের সাথে আশুগঞ্জ-আখাউড়া ট্রান্সশিপমেন্টকে পরীক্ষামূলক দাবি করেন পররাষ্ট্র সচিব। এছাড়া, তিস্তা চুক্তির ব্যাপারে বাংলাদেশ আগের অবস্থানেই আছে বলে জানান তিনি।
শনিবার মিজারুল কায়েস চীন সফরে যাচ্ছেন। সেখানে দেশটির পররাষ্ট্র সচিব পর্যায়ের নিয়মিত বৈঠকে তিনি অংশ নেবেন।View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




