somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ১১/১১/১১, অ্যাশের সঙ্গে ভক্তদেরও অপেক্ষা-------------------

১১ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে এতো কঠোর নিরাপত্তা আর কখনো দেখেননি এর কর্মীরা। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় সবার মুখেই 'কুলুপ'। সব কিছু ঠিকঠাক থাকলে এই হাসপাতালেই প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বচ্চন পরিবারের 'বহু' (বধূ) ঐশ্বরিয়া।



সাবেক মিস ওয়ার্ল্ড, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বৃহস্পতিবারাই সাত তারকা এই হাসপাতালে ভর্তি হওয়ার কথা থাকলেও বিষয়টি নিয়ে কেউ মুখ খুলছেন না। ভারতীয় টেলিভিশনগুলোও এ সংক্রান্ত খবর প্রকাশের ক্ষেত্রে 'সংযমী' হওয়ার ঘোষণা দিয়েছে।

ফলে জন্ম নেওয়ার আগেই 'তারকা' বনে যাওয়া সেই শিশুর জন্য 'অ্যাশের' সঙ্গে ভক্তদেরও অপেক্ষার পালা চলছে। ১১.১১.১১ (১১ নভেম্বর '১১)- এই ম্যাজিক তারিখেই আসতে পারে 'সুখবরটি'।

ঐশ্বরিয়া-অভিষেকের প্রথম সন্তানের জন্মের সময় বচ্চন পরিবারের 'ব্যক্তিগত গোপনীয়তায়' যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ অবলম্বন করছে কঠোর পদক্ষেপ। চিকিৎসক, সেবিকা, নিরাপত্তাকর্মী এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সময় আট ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে হাসপাতালে মোবাইল ফোন ব্যবহারের ওপরেও।

হাসপাতালের একজন কর্মকর্তা জানান, বচ্চন পরিবারের অনুমতি ছাড়া কেউ যাতে ছবি তোলার চেষ্টা করতে না পারে- সে জন্যই মোবাইল ফোন বা ক্যামেরা বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ভারতের ব্রডকাস্ট এডিটর্স অ্যাসোসিয়েশনও (বিইএ) ঐশ্বরিয়ার প্রথম সন্তান জন্ম দেওয়ার খবর প্রকাশের ক্ষেত্রে ১০ দফা নির্দেশনা জারি করেছে। সন্তান প্রসব নিয়ে আগাম সংবাদ প্রকাশ, ব্রেকিং নিউজ, টিকার, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নবজাতকের ভাগ্য গণনার মতো বিষয় প্রকাশ ও প্রচার থেকে ভারতীয় গণমাধ্যমগুলোকে বিরত থাকতে বলা হয়েছে এতে।

চার বছর আগে 'বিগ বি', অর্থাৎ অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাইয়ের। বিয়ের পর থেকে ঐশ্বরিয়ার গর্ভধারণ নিয়ে নানা গুজব চললেও গেল শেষ পর্যন্ত গত জুনে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিইএ'র সহ-সভাপতি অর্ণব গোস্বামী বলেন, "ঐশ্বরিয়া সন্তানের মা হচ্ছেন- এটা এমন কোনো বড় ঘটনা নয়। আলোচিত অনেক বিষয়ের মধ্যে এটিও একটি।"

নবজাতকের অনানুষ্ঠানিক ছবি প্রকাশের বিষয়ে নিষেধাজ্ঞা ছাড়াও বচ্চনদের বাড়ি বা হাসপাতালের সামনে টেলিভিশন সাংবাদিকদের ভিড় করা থেকেও বিরত থাকতে বলেছে ব্রডকাস্ট এডিটরস অ্যাসোসিয়েশন।

স¤প্রতি ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কানদে কাজুও ঐশ্বরিয়ার সন্তান প্রসবের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের 'বাড়াবাড়ির' সমালোচনা করেন।

তিনি বলেন, "এ ধরনের কর্মকাণ্ড জনস্বার্থবিরোধী। যে দেশের ৮০ শতাংশ মানুষ দরিদ্র, বেকার ও স্বাস্থ্যসেবা বঞ্চিত, সে দেশে মিডিয়ার এ রকম ভূমিকা কাম্য নয়।"

এদিকে ১১.১১.১১ তারিখেই বচ্চন পরিবারের 'বহু'র সন্তান প্রসব নিয়ে চলছে শত কোটি টাকার বাজি। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এরই মধ্যে বাজির অংক ১৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×